মুক্তি পেতেই বিতর্কে ‘হোক কলরব’, রাজ চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন যাদবপুরের প্রাক্তনী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ চক্রবর্তী নতুন ছবি ‘হোক কলরব’ মুক্তি পাওয়া সঙ্গে সঙ্গেই ফের বিতর্কে জড়াল। এর আগেই ছবির টিজার ঘিরে ক্ষুদিরাম বসুকে অবমাননার অভিযোগ উঠেছিল। টিজারের একটি দৃশ্যে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বলা একটি সংলাপকে কেন্দ্র করে নেট মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ছবির বিষয়বস্তু নিয়ে আইনি ঝামেলায় পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী।

২৩ জানুয়ারি, শুক্রবার প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিষেক বিশ্বাস রাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠান। শুধু তাই নয়, সেই নোটিসের কপি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। অভিষেকের অভিযোগ ‘হোক কলরব’ ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও তার ছাত্র সমাজকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

আরও পড়ুন: ধর্মীয় বৈষম্য নিয়ে সরব হওয়ার পর এবার বিদেশের মাটিতে ‘বন্দে মাতরম’ গাইলেন এআর রহমান

সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যে এই প্রাক্তনী জানান, ছবির ট্রেলার ও টিজারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে পেট্রোল বোমা ছোড়া, থানায় আগুন লাগানোর মতো গুরুতর অপরাধ দেখানো হয়েছে। তাঁর দাবি, গত পাঁচ দশকের ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া এমন সহিংস ঘটনার কোনো নজির নেই। একজন প্রাক্তনী হিসেবে তিনি এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ চক্রবর্তীকে ব্যক্তিগত আইডি নোটিস পাঠিয়েছেন। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। অভিষেক বিশ্বাস আরও লেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বহু সাধারণ পরিবারের পড়ুয়াদের স্বপ্নপূরণের জায়গা। স্বল্প খরচে উচ্চমানের শিক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয় আজও বাংলার গর্ব। তাঁর মতে, শিল্পের স্বাধীনতা থাকা উচিত কিন্তু সেই স্বাধীনতার নামে বাস্তবকে বিকৃত করা গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, ‘হোক কলরব’ ছবিতে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে একটি কাহিনী তুলে ধরেছেন রাজ চক্রবর্তী। পরিচালক আগেই জানিয়েছিলেন, এই ছবি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় তবে মুক্তির পরেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক