ধর্মীয় বৈষম্য নিয়ে সরব হওয়ার পর এবার বিদেশের মাটিতে ‘বন্দে মাতরম’ গাইলেন এআর রহমান

'ধর্মীয় ভেদাভেদের কারণে বলিউডে ৮ বছর ধরে কাজ পাচ্ছি না', সম্প্রতি এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন অস্কারজয়ী সুরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধর্মীয় ভেদাভেদের কারণে বলিউডে ৮ বছর ধরে কাজ পাচ্ছি না’, সম্প্রতি এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন অস্কারজয়ী সুরকার। তিনি জানিয়েছিলেন, গত ৮ বছরে বলিউডে অনেক কাজ হারিয়েছেন। ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে। অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে। আবার অনেকে রহমানের মন্তব্যকে সমর্থন করে বলিউডের অন্ধকার দিক সামনে এনেছেন। এমন বিতর্কিত পরিবেশের মধ্যেই শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এরিনায় দুর্দান্ত কনসার্ট করেছেন এআর রহমান। ভক্তরা তাঁর কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শুধু তাই নয়, কনসার্টে তিনি ‘জনগণমন’ এবং ‘বন্দে মাতরম’ ও গেয়েছেন। আন্তর্জাতিক স্তরে আবারও ভারতকে গর্বিত করলেন এআর রহমান।

সুরকারের কনসার্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর লিখেছেন, ‘গতকাল রাতে আবুধাবির ইতিহাদ এরিনায় এ আর রহমানের কনসার্টটি দুর্দান্ত ছিল। ২০,০০০ মানুষ রহমানের সুন্দর, প্রাণবন্ত গানের তালে উল্লাস করছেন, গান গেয়েছেন, নেচেছেন।’ একজন নেটিজেন রহমানের ‘বন্দে মাতরম-মা তুঝে সালাম’ পরিবেশনার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমি আশা করে ছিলাম এ আর রহমান আজ রাতে তাঁর সমালোচক দের উত্তর দিয়ে দিয়েছেন। তিনি কনসার্টের শেষে এই গানটি গেয়েছিলেন।’ অর্থাৎ বিদেশে গিয়েও তিনি তাঁর ভারতীয় সংস্কৃতিকে ভোলেননি। অন্য আর একজন ভক্ত ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে রহমান মণি রত্নমের’ আয়ুথা এঝুথু’ ছবির বিখ্যাত গান ‘জন গণ মন’ দিয়ে কনসার্টের সূচনা করছেন। তিনি জানিয়ে ছেন, রহমান প্রথমে বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় গান গেয়েছিলেন, তারপর কয়েকটি হিন্দি মাস্টার পিস পরিবেশন করেন। ‘বন্দে মাতরম’ এবং ‘জন গণ মন’ ছাড়াও, রহমান ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির অস্কারজয়ী ‘জয় হো’ গানটিও গেয়েছেন। পুরো কনসার্টটি চার ঘন্টা স্থায়ী হয়েছিল।

 

আসলে বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে, এআর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি তামিল সুরকার হিসেবে বলিউডে পক্ষপাতের মুখোমুখি হয়েছেন? তখন সঙ্গীত পরিচালক বলেন, ‘এটি সম্ভবত গত আট বছরে ঘটছে। কারণ ক্ষমতা বদলে গেছে। এখন সৃজনশীলরা নয়, মানুষ ক্ষমতায়। এটি সাম্প্রদায়িক হতে পারে।’ এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। তবে গায়িকা চিন্ময়ী তাঁকে সমর্থন করেছেন। রহমানের সন্তান খাতিজা, রহিমা এবং আমিন রহমানও তাঁর সমর্থনে পোস্ট করেন। তীব্র প্রতিক্রিয়ার মধ্যে, রহমান ভারতের প্রতি তাঁর ভালবাসা পুনর্ব্যক্ত করে একটি ভিডিও শেয়ার করেন। তিনি বলেন, ‘ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। আমি বুঝতে পারি যে কখনও কখনও উদ্দেশ্য ভুল বোঝাবুঝি হতে পারে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের