রবিবার একটানা ১৭ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলাচল করবে যানবাহন, জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকাল থেকে টানা ১৭ ঘণ্টা দ্বিতীয় হুগলী সেতু বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে ভোর(2nd Hooghly Bridge) পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী গাড়িগুলিকে ঘুর পথে চলাচল করানো হবে। এর আগে ১৪ ডিসেম্বর ৮ ঘন্টা বিদ্যাসাগর সেতু বন্ধ ছিল। দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) কেবল বদলের কাজ চলছে। কলকাতামুখী যেকোনো গাড়ি হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু বালি ব্রিজ দিয়ে রবিবার যাতায়াত করবে।

হাওড়ার কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা মুখি মালবাহী গাড়ি নিবেদিতা সেতুর পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যে অবস্থিত সিসিআর ব্রিজ হয়ে কলকাতায় প্রবেশ করবে। ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহি গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতা মহানগরীতে আসতে পারবে।কলকাতা থেকে হাওড়া মুখী গাড়ি হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু হয়ে যাবে। হাওড়া থেকে কোলাঘাট মুখী যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া, জিটি রোড, বেতাইতলা, আন্দুল রোড ,আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরবে। এছাড়া কোনা এক্সপ্রেসওয়ে, অঙ্কুরহাটি, ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে যাত্রীবাহী গাড়িগুলি চলাচল করবে রবিবার।গত বছর অগস্ট থেকে প্রায় নিয়মিত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এ বার সেই কাজে হাত দিয়েছে কর্তৃপক্ষ। মোট ১৫২টি কেব্‌লের মধ্যে প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লেগে যায়। চলতি বছরের ২০২৬ সালের ৩১ মে-র ম‌ধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে এই সময়সীমা প্রয়োজনে বাড়ানোও হতে পারে।সেতু বন্ধ থাকায় রবিবার ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াতের কথা ভেবেছিলেন তাদের বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হবে। হাওড়া সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়িও এই পথেই ঘুরবে।

তবে পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে হবে। আর ডানকুনি থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলিকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে। অন্যদিকে, হাওড়া থেকে কলকাতায় যেতে হলে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে কলকাতার দিকে যেতে হবে। সেক্ষেত্রে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হতে পারে। বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু মুলত হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি