ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার নাম ও পদবির বানানজনিত বিভ্রান্তি বড় আকার ধারণ করেছে। ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত প্রায় এক কোটির মতো ভোটারের ক্ষেত্রে নাম, পদবি বা বানানের সামান্য ফারাক থেকেই তৈরি হচ্ছে গুরুতর সমস্যা। বহু ক্ষেত্রে সফটওয়্যার বাংলা ও ইংরেজি বানানের পার্থক্য সঠিকভাবে শনাক্ত করতে না পারায় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান নথির লিঙ্কেজ মেলানো যাচ্ছে না। গত কয়েক দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কারও বাবার পদৰী ‘ব্যানার্জি’ আর সন্তানের ‘বন্দ্যোপাধ্যায়’ হলে সেটিকে অসঙ্গতি হিসেবে ধরা হবে কেন? সাধারণ ভোটারদের মধ্যেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মূল সমস্যাটা কোথায়?

আরও পড়ুন: এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের দাপুটে মন্ত্রী

রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের বক্তব্য,সমস্যার জন্য প্রযুক্তিকে এককভাবে দোষারোপ করা ঠিক নয়। তাঁর মতে,এতদিন রাজ্যে ডিজিটাল ভোটার তালিকা না থাকায় ২০০২ সালের তালিকাকে হঠাৎ প্রযুক্তিনির্ভর করে তোলার সময়েই গরমিল তৈরি হয়েছে। ‘বন্দ্যোপাধ্যায়-ব্যানার্জি,’মুখার্জি-মুখোপাধ্যায়’,সিংহ-সিনহা’, কিংবা ‘DEY-DE’ এই ধরণের বানানভেদকে প্রযুক্তি আলাদা হিসেবে ধরছে অথচ বাস্তবে এগুলো একই পরিবারের পরিচয় বহন করে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আদিবাসী ভোটাররা। বাংলা উচ্চারণ অনুযায়ী নাম বা পদবি ইংরেজিতে লিখতে গিয়ে যে বৈচিত্র তৈরি হয়,তা সফটওয়্যারের অনেক সময় বুঝতে পারছে না। উত্তরবঙ্গ সফরে গিয়ে সুব্রত গুপ্ত নিজেই এই জটিলতা লক্ষ্য করেছেন। আলিপুরদুয়ারের কুমার গ্রামে ওঁরাও জনগোষ্ঠীর এক ভোটারের পদবি নথিতে ‘XALXO’ থাকলেও প্রযুক্তি সেটি গ্রহণ না করে তাঁকেও শুনানিতে ডাকা হয়েছে। এই ধরণের অসংখ্য ঘটনার প্রেক্ষিতে দিল্লির নির্বাচন কমিশনের বিভাগেও প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। শুনানির আগেই এই ত্রুটি কাটবে কিনা,তা নিয়ে কমিশনের অন্দরেও উদ্বেগ বাড়ছে।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই