এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের দাপুটে মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর (SIR) শুনানিতে ডাকা হল রাজ্যের আরও এক মন্ত্রীকে। জানা গিয়েছে, নারী ও শিশু উন্নয়ন দফতরের মন্ত্রী শশী পাঁজাকে কেশব অ্যাকাডেমিতে হাজির থাকতে বলা হয়েছে। মন্ত্রী নিজেই জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে তাঁকে আনুষ্ঠানিকভাবে শুনানিতে হাজির দেওয়ার নির্দের দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২ টো নাগাদ কলকাতার কেশব অ্যাকাডেমিতে নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানান শশী পাঁজা। কমিশন সূত্রে খবর, এসআইআর ফর্মে জমা দেওয়া নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যার কারণেই তাঁকে তলব করা হয়েছে।

এসআইআর প্রক্রিয়ায় শুরু হওয়ায় পর থেকেই রাজ্যে একের পর এক এক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বকে শুনানির জন্য ডাকা হয়েছে। এই বিষয়টি নিয়ে বারবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষ ও বিরোধী মতের ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন: গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের, প্রাণরক্ষা করে নজির তমলুক মেডিকেল কলেজের

এই আবহেই এসআইআর প্রক্রিয়ায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক সাক্ষাৎকারে ৯২ বছর বয়সী অমর্ত্য সেন বলেন, পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে চালানো হচ্ছে, যার ফলে বহু যোগ্য ভোটার প্রয়োজনীয় নথি জোগাড় করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না।

অমর্ত্য সেন আরও বলেন, ভোটার তালিকা সংশোধনির মতো গুরুত্বপূর্ণ কাজ যথেষ্ট সময় ও সতর্কতা নিয়ে হওয়া উচিত।তিনি নিজেও এই প্রক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। জানান, শান্তিনিকেতনে ভোটার হিসেবে পরিচিত থাকা সত্বেও তাঁকে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হয়েছে। জন্ম শংসাপত্র না থাকা ভারতে বহু গ্রামীণ মানুষের সমস্যার কথাও তিনি বলেন।
এদিকে নির্বাচন কমিশনের অন্দরেও উদ্বেগ বাড়ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৪ লক্ষ আনম্যাপড ভোটার নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে হাজির হননি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন শুনানির সময়সীমা বাড়িয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি