উল্টো স্রোতে হেঁটে স্বর্নিভরতার পথ দেখাচ্ছেন ভাঙড়ের ২ মোমো দিদি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙর : মাস মাইনের ছেড়ে, উল্টো স্রোতে বইতে শুরু করেছিলেন ২ বোন। চাকরি ছেড়ে রাস্তায় ধারে মোমোর দোকান খুলেছিলেন। নিজেরা কিছু করে দেখানোর অদম্য জেদ নিয়ে কাজ করছিলেন। ইচ্ছে থাকলে, আর কষ্ট করলে যে সাফল্য আসে, সেটাই প্রমাণ করলেন ভাঙরের দুই বোন—প্রিয়াঙ্কা সর্দার ও রিয়া সর্দার। স্থানীয়দের কাছে তাঁরা পরিচিত মোমো দিদি নামে।

বাসন্তী রাজ্য সড়ক যখন ব্যস্ত। তখন বানতলা চন্দননগরের তিন নম্বর গেটের পাশে মোমোর দোকান খুলেছিলেন দুই বোন। ধোঁয়া ওঠা গরম সুপের সঙ্গে মোমোর স্বাদ নিতে ভিড় লেগে থাকত সেই দোকানে। শুধু মোমোই নয়, পাশাপাশি পাওয়া যায় চা ও পকোড়া। তাঁদের খাটনি পৌঁছে দিয়েছে উন্নতির শিখড়ে। খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন সর্দার বোনেরা। চাকরি ছেড়ে অনিশ্চয়তার পথেই পা বাড়িয়েছিলেন তাঁরা। তাদের জীবন সংগ্রামের গল্প ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তাদের এই সাফল্যের পিছনেও রয়েছে বড় লড়াই। প্রিয়াঙ্কা সর্দার এখন স্নাতকের ছাত্রী। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। খুব সামান্য টাকা বেতন পেতেন। সঙ্গে ছিল মানসিক নির্যাতন। তাই নিজে কিছু করে দেখানোর ইচ্ছে প্রকাশ করেন। চার মাস আগে রাস্তার ধারে শুরু করেছিলেন চা ও মোমোর স্টল। দিদিকে দেখে সঙ্গে যোগ দেয় বোন রিয়া। ২ বোনের জীবন সংগ্রাম তাঁদের জনপ্রিয় করে তুলেছে। ইতিমধ্যে লাভের মুখও দেখতে শুরু করেছেন তাঁরা। চারদিকে এখন শুধু চাকরির হাহাকার। তখন এই দুই বোনের উদ্যোগ সকলকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর হবার স্বপ্ন দেখাচ্ছেন। নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়ানো কম বড় ব্যাপার নয়। অন্যের ওপরে ভরসা না করে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন তাঁরা।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার