৮ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা!  রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আমেরিকায় একটি বিরাট বিমান দুর্ঘটনা ঘটেছে।  ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়েছে একটি ব্যক্তিগত বিমান। বিমানটিতে আগুন ধরে যায় বলেই জানা গিয়েছে।  স্থানীয় সময় আনুমানিক ৭:৪৫ মিনিটে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে যে বিমানটিতে আটজন যাত্রী ছিলেন। 

মেইনের ব্যাঙ্গর থেকে আটজন যাত্রী বহনকারী একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ ব্যবসায়িক জেট। দুর্ঘটনার পরেই বিমানে আগুন লেগে যায়। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনার কারণে রবিবার রাতভর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। বিমানটি ভেঙে পড়ার কয়েক মিনিট আগে, ব্যাঙ্গর বিমানবন্দরে নিয়ন্ত্রক এবং পাইলটদের মধ্যে কম দৃশ্যমানতা এবং বরফ নিয়ে কথা বলতে শোনা যায়। যদিও প্রাপ্ত অডিও অনুসারে, কে কার সঙ্গে কথা বলছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। ব্যাঙ্গোরের রানওয়ে ৩৩-এ একজন কন্ট্রোলার পাইলটকে  বিমান ওড়ানোর জন্য অনুমতি দেন। 

আরও পড়ুন: বিধ্বংসী আগুন মোমো কারখানায়, নিখোঁজ নিরাপত্তারক্ষী, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

আমেরিকার উত্তরপূর্বে ভয়াবহ তুষারঝড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। জানুয়ারির ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত মোট ১৩,০০০-এরও বেশি বিমান বাতিল করা হয়েছে আমেরিকায়। মেইনে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে,  তুষারপাতের কারণে দৃশ্যমানতা খুব কম বলে জানা গিয়েছে। ব্যাঙ্গর শহরটি মেইনের তৃতীয় বৃহত্তম শহর। জানা গিয়েছে, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। বিমানের মালিক হিসেবে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে, তাদের ঠিকানা টেক্সাসের হিউস্টনে।  বিমানটি ২০২০ সালের এপ্রিল মাসে কার্যক্রম শুরু করে।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক