Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

বিধ্বংসী আগুন মোমো কারখানায়, নিখোঁজ নিরাপত্তারক্ষী, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। রুবির আরবানার পিছনে একটি নামী মোমো ও কেক প্রস্তুতকারক সংস্থার ওয়ারহাউসে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টি ইনিং। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

জানা গিয়েছে, রাত আনুমানিক তিনটে নাগাদ রুবির পিছনে নাজিরাবাদ রোডে অবস্থিত একটি মোমো তৈরির কারখানায় আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বর্তমানে দমকলের মোট ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, সম্পূর্ণভাবে নেভাতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে দমকলবাহিনীর কর্মীরা।

আরও পড়ুন: ইনস্ট্যান্ট নুডলস খেয়ে বিষক্রিয়া! পুরুলিয়ায় হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। মোমো কারখানার একেবারে পাশেই কেক তৈরির কারখানা এবং ‘ মডার্ন ডেকরেটর’ নামের একটি গুদাম রয়েছেন রাতের দিকে অধিকাংশ কারখানা ও গুদাম বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানির খবর নেই বলেই আপাতত জানা যাচ্ছে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশেষ করে মোমো তৈরির জন্য রাখা প্রচুর পাম তেলের কারণে আগুনের কেন্দ্রস্থলে পৌঁছতে পারছেনা দমকল কর্মীরা। ইতিমধ্যেই মোমো কারখানার বড় অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনায় মোমো কারখানায় নাইট ডিউটিতে তিনজন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে একজন কর্মী পঙ্কজ হালদার আগুন লাগার পর স্ত্রীকে ফোনে জানান, ” আর বাঁচবো না।” তার কিছুক্ষণ পরেই ফোন বন্ধ হয়ে যায়। ঘটনায় গভীর উদ্বেগে কারখানার বাইরে অপেক্ষা করছেন তাঁর পরিবারের সদস্যরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের

খাগড়াগড়ে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, ধৃতের বয়ানে মিলল চাঞ্চল্যকর তথ্য

বিধানসভা ভোটের আগে নাম বদল হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের

মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ

‘যুবসাথী’র লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি, চোপড়ায় চরম উত্তেজনা

স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম ছ’ঘণ্টায় আবেদন জমা ৫ লক্ষের বেশি, সিংহভাগ যুবসাথীতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ