আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুষারাবৃত উট ও কাল ঘুড়ি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন সবার নজর কাড়ল এরা?

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তির এক অনন্য ও ব্যতিক্রমী রূপ ধরা পড়ল। এ বছর কর্তব্যপথে শুধু অস্ত্র বা আধুনিক প্রযুক্তিই নয় বরং সেনাবাহিনীর নীরব অথচ অপরিহার্য্য সহযোদ্ধাদের সামনে এনে সবাইকে চমকে দিল ভারতীয় সেনা। প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নিল সেনাবাহিনীর রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কর্পস (RVC) এর বিশেষ প্রাণী বাহিনী, যার নাম দেওয়া হয়েছে “সাইলেন্ট ওয়ারিয়র্স”।

এই বিশেষ দলে এমন সব প্রাণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দুর্গম পাহাড়, তুষারাবৃত উপত্যকা ও প্রতিকূল পরিবেশে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। বাহিনীতে ছিল দুটি ব্যাকট্রিয়ান উট, চারটি জানস্কার পোনি, চারটি প্রশিক্ষিত কালো ঘুড়ি (র‍্যাপ্টর), দশটি ভারতীয় বংশোদ্ভুত সেনা কুকুর এবং আরও কয়েকটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করার চেষ্টা, নৃশংসতার পর কী ঘটল?‌

বিশেষ আকর্ষণ ছিল দুটি ব্যাক্ট্রিয়ান উট গালওয়ান ও নুব্রা। লাদাখের দুই গুরুত্বপূর্ণ উপত্যকার নামে নামকরণ করা এই উটগুলি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম। উচ্চ পার্বত্য ঠান্ডা মরুভূমিতে অনায়াসে চলাফেরা করার পাশাপাশি এরা ২০০ থেকে ২৫০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। দীর্ঘ সময় জল ও খাবার ছাড়াও টিকে থাকার ক্ষমতার কারণে লাদাখের মতো দুর্গম এলাকায় অস্ত্র, রেষণ ও জরুরি সামগ্রী পৌঁছে দিতে এদের ভূমিকা অপরিসীম।

কুচকাওয়াজে নজর কেড়েছে “ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজিল্যান্ট বার্ডস” নামে পরিচিত চারটি কালো ঘুড়ি। আধুনিক ড্রোন হুমকি মোকাবিলায় আরভিসি এই পাখিগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে। তীক্ষ্ম দৃষ্টি, দ্রুত উড়ান ও স্বাভাবিক এলাকা রক্ষার প্রবৃত্তির কারণে এরা আকাশে অবৈধ ড্রোন শনাক্ত, বিভ্রান্ত ও প্রতিহত করতে সক্ষম যা সামরিক দৃষ্টিকোণ থেকে এক অভিনব ও সাশ্রয়ী কৌশল।

এছাড়া, লাদাখের কঠিন ভূপ্রকৃতিতে অভিযোজিত জান্সকার পোনি এবং দেশীয় জাতের কুকুর যেমন মুধোল ও রামপুর হাউন্ড বিস্ফোরক শনাক্তকরণ, ট্র্যাকিং ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে, এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘সাইলেন্ট ওয়ারিয়র্স ‘ প্রমাণ করে দিল, যুদ্ধক্ষেত্রে প্রাণীরাও দেশের নীরব বীর।

Published by:

Share Link:

More Releted News:

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৩-৪ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ