মধ্যপ্রদেশে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করার চেষ্টা, নৃশংসতার পর কী ঘটল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ঘটল নির্মম, নিষ্ঠুর ঘটনা। যা নিয়ে তৈরি হয় ভিডিও। আর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। আর সেখানে হিংসার এক ভয়াবহ রঙ্গমঞ্চে পরিণত হয়েছিল। কারণ যখন একজন যুবককে তাঁর গাড়ি থেকে টেনে বের করে হাতুড়ি, লাঠি দিয়ে পিটিয়ে মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই ঘটনা সরাসরি দেখেছিল জনসাধারণ বলে অভিযোগ। এমন ঘটনা যে প্রকাশ্যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে রবিবার সকালের দিকে এই নির্মম, নিষ্ঠুর হিংসার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। যখন রেওয়া জেলার বাসিন্দা কুলদীপ সিংয়ের উপর অতর্কিত হামলা করা হয় তখন তা দেখেছিল সাধারণ মানুষজনও। আক্রমণকারীরা দুটি গাড়ি ব্যবহার করে সামনে এবং পিছন দিক থেকে কুলদীপ সিংয়ের গাড়ি আটকে দেয়। যার ফলে তিনি আটকে পড়েন। তার পরই তাঁর উপর ব্যাপক হামলা নামিয়ে আনা হয় বলে অভিযোগ। গাড়ি থেকে টেনে নামিয়ে এনে কুলদীপের উপর চড়াও হয় তারা। আর হাতুড়ি, লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করে বলে অভিযোগ। আর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কুলদীপ বলে অভিযোগ।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, কুলদীপকে জোর করে তাঁর গাড়ি থেকে টেনে নামানো হয়েছিল। হামলাকারীরা তার পর প্রচণ্ড মারধর করে হাত ও পা ভেঙে দেয়। তাঁর হাত–পা পিষে পর্যন্ত দেয় এবং তাঁর শরীরে ও মাথায় আঘাত করা হয় যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ছিল। এমনকী তাঁর নড়াচড়া বন্ধ করার পরেও হামলাকারীরা আক্রমণ চালিয়ে যায় বলে অভিযোগ জমা পড়েছে। যার ফলে ওই রাস্তায় নৃশংসতার দৃশ্যে পরিণত হয়। কুলদীপ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার সময়ই তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং হামলাকারীরা চম্পট দেয়। এই ঘটনার সময় বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে এই নৃশংস মারধরের ভিডিও তুলেছিল। কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’‌তে দেখা যায়, এক তরুণী বাধা দিতে হামলাকারীদের মুখোমুখি হন। অন্যরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।

এছাড়া হামলাকারীরা চলে গেলে কুলদীপকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ অজ্ঞাত পরিচয়ের হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং বিবৃতি রেকর্ড করা শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। যারা এখনও পলাতক। তদন্তকারীরা জানাচ্ছেন যে, কুলদীপ সিং একজন হিস্ট্রি শিটার। তার বিরুদ্ধে রেওয়া এবং জব্বলপুরে ১২টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে খুন, হামলা, তোলাবাজি, দাঙ্গা এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি কুলদীপ জামিনে জেল থেকে মুক্তি পান। পুলিশ সূত্রে খবর, শুক্রবার কুলদীপ ভোপালে এসেছিলেন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর