চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, দিনের পর দিন ধর্ষণ, সোনারপুরে গ্রেফতার ভূমি সংস্কার অফিসার

নিজস্ব প্রতিনিধি:‌ পারিবারিক বিশ্বাস তৈরি করে তরুণীকে ঘুরতে নিয়ে যেতেন তিনি। আর ঘুরতে নিয়ে গিয়েই ধর্ষণ করা হয় তরুণীকে বলে অভিযোগ। শুধু তাই নয়, ফোনে তুলে রাখা হয় ওই যৌন নির্যাতনের ছবি–ভিডিও। এটা কয়েক বছর আগের ঘটনা। কিন্তু ওই তরুণীর সদ্য বিয়ে ঠিক হয়। আর তখনই অভিযুক্ত ব্যক্তি তরুণীর বিয়ে ভাঙতে ব্যবহার করলেন সেই পুরনো অশ্লীল ছবি–ভিডিও। এই পরিস্থিতিতে সোনারপুর থানায় দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর পরিবার। দায়ের হয় ধর্ষণ ও হুমকির মামলা। অভিযুক্ত ধর্ষক ভূমি সংস্কার দফতরের অফিসার বলে খবর। অভিযোগের ভিত্তিতে ভূমি সংস্কার দফতরের অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে পারিবার সূত্রে খবর, তরুণীর সঙ্গে পরিচয় হওয়ার সময় ওই ব্যক্তি নিজের নাম বলেছিলেন অমিত দে। আর সে ভূমি সংস্কার দফতরের অফিসার বলেও জানিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন বলে অভিযোগ। এবার তরুণী ঘটনা নিয়ে পুলিশকে জানান, তাঁর বাবা প্লাম্বার। ২০১৯ সালে অমিত দে’‌র বাড়িতে তাঁর বাবা পাইপলাইনের কাজের জন্য গিয়েছিলেন। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ্সম্পর্ক গড়ে ওঠে। তখনই অভিযুক্ত ওই তরুণীকে একাধিকবার বাড়ি থেকে দূরে নানা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। আর ধর্ষণ করার সময় নাবালিকা ছিলেন এখনকার তরুণী। তাঁর সেই ছবি এবং ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, যেহেতু ধর্ষণের ঘটনার সময় অভিযোগকারী নাবালিকা ছিলেন তাই অভিযুক্ত সরকারি অফিসারের বিরুদ্ধে পকসোর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘুরতে নিয়ে যাওয়ার সুযোগকেই কাজে লাগিয়ে ওই সরকারি অফিসার নাবালিকাকে ধর্ষণ করেন। আর তুলে রাখেন ওই মুহূর্তের ছবি–ভিডিও। এমনকী মুখ খুললে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। তাই চাপে পড়েই কাউকে কিছু জানাননি নির্যাতিতা। এই ভাবেই কেটে যায় কয়েক বছর। সম্প্রতি বিয়ে ঠিক হয় নির্যাতিতার। তখনই অভিযুক্ত নির্যাতিতার হবু বরের বাড়ি গিয়ে ছবি–ভিডিও দেখিয়ে বিয়ে ভেঙে দেয়।

এছাড়া এই ঘটনার পর তরুণীর পরিবার সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত অমিত দে’‌কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। তারপরও এমন কুকীর্তি করেছেন বলে অভিযোগ। এই গোটা ঘটনা নিয়ে নির্যাতিতা বলেন, ‘উনি একবার নয়, একাধিকবার আমাকে ধর্ষণ করেছেন। আমার গোপন ছবি তুলে রেখে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে। ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বারবার নানা হোটেলে নিয়ে গিয়েছেন। আমাকেও বাধ্য হয়ে ভয়ে যেতে হয়েছে। সেখানেই চলেছে যৌন নির্যাতন।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ