১৯ ঘণ্টা পরেও জ্বলছে ধিকিধিকি আগুন! আনন্দপুরের জতুগৃহে ‘কুলিং প্রসেস’ শেষ হলে ফরেনসিক পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুরে মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। পেরিয়ে গিয়েছে ১৯ ঘন্টা তবুও এখনও ধিকিধিকি করে জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের বিশাল দু’টি গুদাম। চারিপাশের বাতাসে এখনও পোড়া গন্ধ সেই সঙ্গেই ভাসছে স্বজন হারানোর আর্তনাদ। গোডাউনে বেশ কিছু জায়গায় এখনও রয়েছে পকেট ফায়ার। আগুনের ভয়াবহতা এতটাই যে চলছে কুলিং প্রসেস। জানা গিয়েছে কুলিং প্রসেস শেষ হলেই শুরু হবে ফরেনসিক পরীক্ষা। তার পরেই জানা যাবে আগুন লাগার নেপথ্যের কারণ।

নরেন্দ্রপুরের নাজিরাবাদে রবিবার রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টো গোডাউন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের পোড়া দেহাংশের হদিশ মিলেছে বলে জানিয়েছে প্রশাসন৷ এখনও ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে। পুড়ে কঙ্কালসার হয়ে গিয়েছে তিনটি দেহ। তাই শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে কোনও ভাবেও সেগুলিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত থানায় ২০টি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যারা এখনও পর্যন্ত নিখোঁজ ডায়েরি করেছেন, পুলিশের পক্ষ থেকে তাঁদের সকলকে মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA নমুনা দেওয়ার জন্য জানানো হয়েছে। DNA পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে। 

আরও পড়ুন: প্রাথমিকে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু, কবে কোথায়?  

নামী এই মোমো কারখানাতে নানা দাহ্য জিনিস মজুদ ছিল বলে অভিযোগ উঠেছে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে  ১২টি ইঞ্জিন কাজে লাগাতে হয়। তার পরেও সোমবার রাত পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে  আনা সম্ভব হয়নি। তাই কিছু জায়গায় এখনও পকেট ফায়ার দিয়ে চলছে কুলিং প্রসেস। সেই প্রসেস শেষ হলে ঘটনাস্থল থেকে নমুনা নিয়ে করা হবে ফরেনসিক পরীক্ষা।   

 

  

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক