বাজার খুলতেই পড়ল সূচক

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৭৮ পয়েন্ট পড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  বাজার খুলতেই পড়ল সূচক। সূচক পড়ে নিফটিরও।
বৃহস্পতিবার বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৭৮ পয়েন্ট পড়ে যায়। সূচক পৌঁছয় ৫৯, ৩৮০ ঘরে। পতন ঘটে নিফটির সূচকেরও। নিফটির সূচক পড়ে ৫০ পয়েন্ট। পৌঁছয় ১৭ হাজারের ঘরে (১৭, ৭৩১)।  বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয় ৫৯, ৫৫৮ পয়েন্টে। অন্যদিকে, বাজার বন্ধের সময় নিফটির সূচক ছিল ১৭, ৭৮০।

গত কয়েকদিন ধরেই দালাল স্ট্রিটে চলছে দোলাচল। এই দোলাচল শুধু দালাল স্ট্রিটের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারেও শেয়ার সূচকের পতন লক্ষ্য করা গিয়েছে।  সূচকের পতন ঘটলেও বেশ কয়েকটি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। সেই সব সংস্থার মধ্যে রয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টস, টাইটান, এশিয়ান পেন্টস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল। কিছুটা হলেও ক্ষতির মুখ দেখেছে টেক মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্সিয়ান সার্ভিস, বাজাজ ফাইনান্স, এইচসিএল টেক।

তবে বন্দে ভারত প্রকল্পের প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এই প্রকল্পের ঘোষণা করতেই, শেয়ার বাজারে চড়চড় করে বেড়েছে বিভিন্ন রেল কোম্পানির শেয়ারের দর। এই তালিকায় আছে আইআরসিটিসি থেকে শুরু করে আইআরকন, রেল বিকাশ নিগম। এখনও পর্যন্ত যারা এই শেয়ার কিনেছেন, তারা বেশ লাভবান হয়েছেন।  আইআরসিটিসি- এর শেয়ারের দর প্রায় 3.7% বেড়েছে। বর্তমানে শেয়ার প্রতি দর দাঁড়িয়েছে নশো টাকায়। বেড়েছে IRCON এর শেয়ারের মূল্যও। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল