দাদুর কবরের মাটি আর ট্র্যাঙ্ক ভর্তি নথি! তৃতীয় শুনানিতে ‘DNA’ চ্যালেঞ্জ নিয়ে হাজির যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: শুনানিতে যুবকের অদ্ভুত ‘প্রমাণ’! এসআইআর শুনানি কেন্দ্রের সামনে দিন সকাল থেকে ছিল দীর্ঘ লাইন। কারো হাতে প্লাস্টিকের ব্যাগ, কারও কাঁধে ঝোলানো ব্যাগ। আর সবেতেই সাজানো ছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র। সেই ভিড়ের মাঝেই হঠাৎ সবার নজর কাড়েন এক যুবক। মাথায় তুলে আনা একটি জং ধরা টিনের ট্র্যাঙ্ক নিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে পড়েন। কৌতূহলী চোখে অনেকে তাকাতে থাকেন তাঁর দিকে। সেই দৃষ্টি টের পেয়ে যুবকটি ট্র্যাঙ্ক-এর ঢাকনা খুলে ফেলেন। ভিতর থেকে বের করেন রুমাল,কিছু পুরোনো ও লালচে হয়ে যাওয়া কাগজ, মাটি ভর্তি প্যাকেট এবং নিজের পরিচয় সংক্রান্ত নথি। তারপর উচ্চস্বরে বলেন, “আজ সব প্রমান এনেছি। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে দেখে নিন। আমি এই মাটিরই মানুষ।”

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার লোকসভার এলাকার অন্তর্গত একটি এসআইআর শুনানি কেন্দ্রে। ট্র্যাঙ্ক ভর্তি নথি ও মাটি নিয়ে হাজির হওয়া যুবকের নাম দাইয়ান গায়েন। তাঁর দাবি, এই নিয়ে তৃতীয়বার তাকে শুনানিতে ডাকা হয়েছে। ঠিক কী কী প্রমাণ লাগবে, তা স্পষ্ট না হওয়ায় তিনি পূর্বপুরুষদের কবরের মাটি, তাঁদের ব্যবহার করা জিনিসপত্র এবং নিজের কাছে থাকা সমস্ত কাগজপত্র সঙ্গে করে এনেছেন।

আরও পড়ুন: ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মমতার, সংঘাতের আবহে দ্বিপাক্ষিক বৈঠক

ট্র্যাঙ্ক খুলে আবেগতাড়িত কন্ঠে দাইয়ান বলেন, “এটা আমার দাদুর রুমাল। আর এই ব্যাগে দাদুর কবরের মাটি। ডিএনএ পরীক্ষা করে দেখুন। এই মাটি হাতে দিতে খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তবু নিজের পরিচয় প্রমাণ করতে হলে সবই দিতে হবে।”

এই ঘটনাকে ঘিরে ডায়মন্ড হারবার ২ ব্লক অফিসে দ্রুত ভিড় জমে যায়। দাইয়ান জানান, তাঁকে ইতিমধ্যেই কিংবা নোটিস পাঠানো হয়েছে, আবার ডাকা হবে কিনা, তা তিনি জানেন না। তার বাবা-মায়ের পাঁচ সন্তানের একজন তিনি। অথচ সেই পরিচয় নিয়েই প্রশ্ন তুলে নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। যুবকের কথায়, “মানসিকভাবে ভেঙে পড়েছি। তাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে দাদুর কবরের মাটিও সঙ্গে আনতে হল।”

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির