হবু ডাক্তারদের জন্য সুখবর! বর্ধমান মেডিকেল কলেজে বাড়ল আসন সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: হবু ডাক্তারদের জন্য রয়েছে বড় সুখবর। বর্ধমান মেডিকেল কলেজে বাড়ল আসন সংখ্যা। জানানো হয়েছে এবার থেকে আরও অতিরিক্ত ৫০জন ছাত্রছাত্রীকে মেডিক্যাল কলেজে ভর্তি করা যাবে। এতদিন পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ২০০টি। সেটাই বাড়িয়ে করা হল ২৫০। কলেজ কর্তৃপক্ষ  আগামী শিক্ষাবর্ষ থেকেই ২৫০জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে।

এই আসন বৃদ্ধি নিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বেশ কিছুদিন আগেই ৫০জন ছাত্রছাত্রীকে অরিরিক্ত ভর্তি করার  অনুমোদন পাওয়া গিয়েছে। এবার এখনে আগের থেকে আরও বেশি ছাত্রছাত্রী পড়ার সুযোগ পাবে। অন্যদিকে  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ  জানিয়েছেন শুধু আসন সংখ্যা বৃদ্ধি নয় সেই সঙ্গেই  কলেজের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।  আগের থেকে হাসপাতালের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।  ছাত্রছাত্রীরা অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে সরকারি হাসপাতালে জটিল অপারেশনের শিক্ষা নিচ্ছেন। 

আরও পড়ুন: শান্তিনিকেতন নয়, এবার গন্তব্য বাউলের গ্রাম! একতারার টানে এবার নতুন ডেস্টিনেশন

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, রাজ্যের আরও কয়েকটি মেডিকেল কলেজে সিট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মুখ্য‌মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলেই জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। বলা ভালো বর্ধমান মেডিকেল কলেজ দীর্ঘ দিনের পুরানো । এখনে শুধু বাংলা নয় প্রতিবেশী ঝাড়খন্ডের বহু মানুষ আসেন চিকিৎসা করাতে। স্পেশালিটি হাপাতালে স্বাস্থ্য ব্যবস্থার ব্যপক উন্নতি করা হয়েছে। আগে যেখানে লাখ লাখ টাকা খরচা করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হত এখন সেই সব উন্নত প্রযুক্তি পাওয়া যায় রাজ্যের সরকারি হাস্পাতালেও। 

 

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির