শান্তিনিকেতন নয়, এবার গন্তব্য বাউলের গ্রাম! একতারার টানে এবার নতুন ডেস্টিনেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাউলের সুর, একতারার ঝংকার আর শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের মিলনে বীরভূমের পর্যটন মানচিত্রে যোগ হল এক নতুন আকর্ষণ। কবি জয়দেবের স্মৃতিধন্য কেন্দুলি এখন শুধু তীর্থস্থান নয়, বাউল সংস্কৃতির এক জীবন্ত পাঠশালাও। যেখানে ইতিহাস, সাধনা আর সঙ্গীত একসূত্রে বাঁধা।

বীরভূমের জয়দেব-কেন্দুলিতে পর্যটকদের জন্য নতুন সংযোজন বাউল অ্যাকাডেমির স্থায়ী বাউল মিউজিয়াম ‘একতারা’। শতাব্দী প্রাচীন রাধা বিনোদ মন্দিরের সান্নিধ্যে গড়ে ওঠা এই মিউজিয়াম বাউল গানের উৎপত্তি দর্শন ও সাধকদের জীবনযাত্রাকে তুলে ধরেছে। এক ছাদের তলায় বাউল ফকিরদের ব্যবহৃত একতারা, দোতারা, ডুগি,ঘুঙুর,বাঁশি সংগ্রহশালায় যত্নসহকারে প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন: স্বপ্নে সোনা দেখা শুভ নাকি অশুভ ইঙ্গিত? জেনে নিন

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র অজয় নদের তীরে প্রতিষ্ঠা করেন রাধাবিনোদ মন্দির। প্রায় চার শতাব্দী প্রাচীন এই মন্দিরের টেরাকোটা শিল্পে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী। কবি জয়দেবের স্মৃতি ও তার ‘গীতগোবিন্দম্’ এর ঐতিহ্য বহন করে এই অঞ্চল। মকর সংক্রান্তিতে অজয় নদে পূণ্যস্নান সেরে রাধাবিনোদে পুজোর রীতি আজও অটুট, যদিও সারা বছরই দেশ-বিদেশের পর্যটকের ভীড় থাকে এখানে।

২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়দেবের বাউল একাডেমীর উদ্বোধন করেন পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে এবার সেই অ্যাকাডেমিতেই ‘একতারা’ নামে স্থায়ী বাউল মিউজিয়াম চালু হয়েছে। এখানে বাংলার বাউল ধারার ইতিহাস লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাউল গানের প্রভাব ও বিবর্তন তথ্যচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

পর্যটকদের মধ্যে এই মিউজিয়াম বাউল সংস্কৃতি জানার এক আদর্শ জায়গা। বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না বলেন, ” জয়দেবের বাউল মিউজিয়াম বীরভূমের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। সবাই এসে দেখুন – ভালো লাগবেই।”

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল