যুবককে পিষে মেরে ফেলল মন্ত্রীপুত্রের গাড়ি, যোগী রাজ্যে আবার লখিমপুর খেরির ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার লখিমপুর খেরির ঘটনার ছায়া দেখা দিল যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ২০২১ সালে লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন চারজন কৃষক। আর এবার সোমবার রাতে উত্তরপ্রদেশের ললিতপুরে প্রতিমন্ত্রী মনোহরলাল কোরির ছেলে নরেশ কোরির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শুধু তাই নয়, এই গাড়ি দুর্ঘটনার জেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু’জন। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছেছে উত্তরপ্রদেশে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে তীব্র প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন মন্ত্রীপুত্র ও তাঁর সঙ্গীরা। আর তার জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে। এমনকী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁরা শূন্যে গুলিও চালান বলে অভিযোগ। পুলিশ নরেশ এবং তাঁর বন্ধুদের আড়াল করছে বলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সোমবার রাতে মোটরবাইক করে বারখেরা গ্রামে বাড়ি ফিরছিলেন শীবেন্দ্র (১৮), শঙ্কর সিং (৪৫) এবং অনুজ (২০)। জাখুরা থানা এলাকায় তাঁদের মোটরবাইকে পিছন থেকে ধাক্কা মারে নরেশের এসইউভি বলে অভিযোগ।

অন্যদিকে আজ, বৃহস্পতিবার এই ঘটনায় কোনও কিছু পুলিশ না করার জেরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনার সময় এসইউভি’‌র গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। জখমদের উদ্ধার করে নিকটবর্তী ললিতপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই আবহে তাঁদের ঝাঁসি মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথেই মৃত্যু হয় শীবেন্দ্রর। এই গাড়ি দুর্ঘটনার সময় গাড়িতে নরেশ এবং তাঁর চার বন্ধু ছিলেন। আর সকলেই ছিলেন মদ্যপ আবস্থায়। গাড়ির ভিতর থেকে মদের বোতল এবং প্লাস্টিকের গ্লাসের সন্ধান মিলেছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পালানোর জন্য পিছনের উইন্ডশিল্ড ভেঙে ফেলেছিলেন নরেশরা। তবে গ্রামবাসীরা এগিয়ে আসতেই ভয় দেখাতে তাঁরা গুলি চালাতে শুরু করেন এবং পালিয়ে যান। এরপর মঙ্গলবার সকালে গাড়িটি উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায় বলে অভিযোগ। তখন রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে পুলিশ অফিসাররা গিয়ে বুঝিয়ে বিক্ষোভ সামাল দেন এবং গাড়িটি উদ্ধার করেন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কালু সিং বলেন, ‘‌এসইউভিটি মন্ত্রী মনোহরলাল কোরির স্ত্রী কস্তুরী দেবীর নামে কেনা হয়েছে। এই দুর্ঘটনার সময় কে গাড়িটি চালাচ্ছিলেন সেটা জানার চেষ্টা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’‌ মাঝে কেটে গিয়েছে তিনদিন। তারপরও কেউ গ্রেফতার হয়নি।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর