জাতীয় স্তরে ১৮ রাজ্যকে হারিয়ে সোনা জিতে বাড়ি ফিরলেন হাসনাবাদের খুদে নৃত্য শিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: জাতীয় স্তরে নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে এক অনন্য সাফল্য এনে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের(Hasnabad) খুদে নৃত্যশিল্পীরা। এই সাফল্যে হাসনাবাদ স্টেশন থেকে বরুনহাট হাসপাতাল মোড় পর্যন্ত আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণ সাফল্যের জন্য ক্ষুদে শিল্পীদের সংবর্ধনায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ভারতের উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মানের নিত্য প্রতিযোগিতায় এই রাজ্যের খুঁদেরা অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীরা এতে অংশগ্রহণ করে।

সেই প্রতিযোগিতায় ১৮টি রাজ্যকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ইচ্ছেপূরণ ড্যান্স অ্যাকাডেমির ৬ জন খুঁদে নৃত্যশিল্পী বিচারকদের মন জয় করে নেয়। খুঁদে শিল্পীদের এই স্বর্ণ জয় রাজ্যের তথা উত্তর ২৪ পরগনা জেলার মুখ উজ্জ্বল করেছে। সকলেই এখন গর্বিত এই নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণ সাফল্যে। জয়ের মুকুট নিয়ে বাড়ি ফিরতেই তাদের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় সংবর্ধনার।

বাড়ি ফিরে খুদেদের এখন আগামী দিনের স্বপ্ন আরো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার নাম উজ্জ্বল করা। এর জন্য তারা এখন থেকে শুরু করবে নিয়মিত নিত্য তালিম। হাসনাবাদের নাম উজ্জ্বল হাওয়ায় সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তারা সকলেই রীতিমতো খুশি। আগামী দিন এই নিত্য গ্রুপকে সমস্ত রকম সাহায্য করতে স্থানীয় প্রশাসন প্রস্তুত বলে জানা গিয়েছে।এবার এই খুদেদের একটাই লক্ষ্য আরও বেশি করে আন্তর্জাতিকস্তরে নিজেদের প্রতিভাকে তুলে ধরা।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির