মথুরাপুরে আইএসএফ ও সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দুই দলের প্রচুর কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও আইএসএফ ছেড়ে প্রায় ২০০ জনেরও বেশি কর্মী-সমর্থকরা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান কারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মথুরাপুর(Mathurapur) এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। তৃণমূলের উন্নয়নে কাজের জোয়ার দেখে সবাই তৃণমূলে যোগ দিচ্ছেন এমনটাই দাবি করেন মানবেন্দ্র হালদার। রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কাজ থেকে অন্যান্য দলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।

এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর অঞ্চলের ছাব্বিশ নম্বর বুথে একটি কর্মসূচি ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছর তার নেতৃত্বাধীন রাজ্য সরকার কি কি উন্নয়নের কাজ করেছে তার ছবি প্রজেক্ট এর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সেই সভাতেই সিপিএম এবং আইএসএফ ছেড়ে ২০০ জনের বেশি কর্মী সমর্থক ও নেতারা হাতে তুলে নেন ঘাস ফুল শিবিরের দলীয় পতাকা। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে দলবদলের পালা চলছে জোর কদমে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই দল বদল চলছে। কোথাও শাসক-শিবিরে যোগদান। কোথাও বিরোধী শিবিরে যোগদান। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের পায়ের তলায় জমি শক্ত করতে শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের যোগদান করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আইএসএফের(ISF) শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। সেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরে আইএসএফকে রাজনৈতিকভাবে দুর্বল করতে তার দলের কর্মী সমর্থকদের ঘাসফুল শিবিরে জায়গা করে দেওয়া হল। যদিও পিএম এবং আই এফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যাওয়া আসা লেগেই থাকে। এতে দলের আভ্যন্তরীণ কোন ক্ষতি হবে না। রাজ্যের শাসক দল আইএসএফকে খুব ভয় পেয়েছে তাই এইসব চমক দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিফলন ভোট বাক্সে পড়বে না।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির