দ্বিতীয় বিয়ে করে বিপাকে, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি হিরণের

এবার অনিন্দিতার করা মামলার ভিত্তিতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করলেন বিজেপি বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বিয়ে করে বিপাকে, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি হিরণের। বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাউকে না জানিয়ে চুপিচুপি হাঁটুর বয়সী ঋতিকা গিরির সঙ্গে বিয়ে সেরেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক। যিনি তাঁর ব্যক্তিগত আপ্তসহায়ক ছিলেন। তাঁর সঙ্গেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিরণের। অথচ প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও তাঁর ডিভোর্স হয়নি। ঋতিকা তাঁর মেয়ের থেকে ২ বছরের বড়, এমনটাই দাবি করেন নায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা। এছাড়াও সম্পর্কে থাকাকালীন তাঁকে এবং তাঁদের মেয়েকে শারীরিক ভাবে অত্যাচার করতেন হিরণ, সেই অভিযোগ নিয়ে গত সপ্তাহে আনন্দপুর থানায় হিরণ ও ঋতিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনিন্দিতা। এই নিয়ে জল অনেক গড়িয়েছে।

কিন্তু তা সত্ত্বেও মুখ খোলেন নি হিরণ। এমনকী ঋতিকাকে বিয়ের ছবি গুলি নিজে পোস্ট করে নিজেই মুছে দেন। অন্যদিকে হিরণের চুপ থাকার সুযোগে ঋতিকা বলেন, হিরণের সঙ্গে তার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা ৫ বছর ধরে একসঙ্গে থাকছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এত কিছুর পর অবশেষে গত বুধবার বাংলার একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন হিরণ চট্টোপাধ্যায়। এবার প্রথম স্ত্রী অনিন্দিতার করা মামলার ভিত্তিতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করলেন বিজেপি বিধায়ক।

বুধবার (২৮ জানুয়ারি) হিরণ চট্টোপাধ্যায় জানান, এত দিন তিনি চেন্নাইয়ে ছিলেন। এখন কলকাতায় আছেন। এখন অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক। গত বুধবার কলকাতার আনন্দপুর থানায় অনিন্দিতা হিরণ ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। আদালত সূত্রের খবর, হিরণের আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন, তাঁর মক্কেল বর্তমানে একজন বিজেপি বিধায়ক। একটি মামলায় আগাম জামিনের জন্য শুনানির আর্জি মঞ্জুর করা হোক। এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত হিরণকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তবে কবে শুনানি হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এদিকে গত বুধবার বিয়ে-বিতর্কে বিজেপি বিধায়ক হিরণ জানিয়েছিলেন, তিনি বিচারাধীন কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে চান না। আদালতের অসম্মান তিনি করবেন না। তবে আনন্দপুর থানা জানিয়েছে, এ বিষয়ে এখনও পর্যন্ত আদালতের কোনও কাগজ আসেনি তাঁদের কাছে। তবে কোলকাতা ফেরার পর এখনও অনিন্দিতা এবং তাঁর মেয়ে নিয়াসার সঙ্গে যোগাযোগ করেননি হিরণ।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির