চৌদ্দ পুরুষের সব জিনিস ট্রাঙ্ক ভরে মাথায় করে হাজির SIR শুনানি কেন্দ্রে ৭২ বছরের বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: SIR শুনানিতে নোটিশ পেয়ে বিশাল আকারের একটি ট্রাঙ্ক মাথায় নিয়ে হাজির ভোটার। পূর্বপুরুষের সমস্ত কাগজ নিয়ে এস আই আর শুনানিতে হাজির হন সত্তরের বেশি বয়সী শেখ জাফর আলি(Sk.Jafar Ali)। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল (Ghatal)ব্লকের আজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের ১২৭ নম্বর বুথের ভোটার শেখ জাফর আলি। নামের বানানে গোলমাল থাকায় তাঁকে ডাকা হয় শুনানি কেন্দ্রে। ২০০২ এর ভোটার তালিকায় তার নাম রয়েছে জাফর আলি শেখ। এই শেখ আসলে নামের শুরুতে থাকার কথা। আর সেটা সংশোধনীর জন্যই তাকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। নোটিশ পেয়ে আস্ত একটি ট্রাঙ্ক(Trank) মাথায় নিয়ে ভিডিও অফিসে পৌঁছন ৭১ বছরের ঐ বৃদ্ধ।

শরীরের বিভিন্ন অংশে ঝোলানো ছিল একাধিক পরিচয় পত্র থেকে হিয়ারিং এর নোটিশ, সম্পত্তির দলিল ইত্যাদি। এত বড় ট্রাঙ্ক মাথায় নিয়ে তিনি কেন শুনানি কেন্দ্রে এসেছেন এই প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি লেখাপড়া জানেন না। মূর্খ মানুষ। কোন নথি লাগবে তিনি বুঝতে পারছেন না। তাই তিনি পূর্বপুরুষের যা ছিল বাপ – ঠাকুরদার সব দলিল দস্তা পেয়েছে সব খুঁজে নিয়ে এসেছেন ট্রাঙ্ক ভর্তি করে। এরপর শুনানি কেন্দ্রে যা চাইবে তিনি সেই ট্রাঙ্ক খুলে দেবেন। নির্বাচনী আধিকারিকরা সেই নথি ওর মধ্যে খুঁজে নেবেন। এই প্রসঙ্গে অবশ্য বিএলও বা কমিশনের কোন আধিকারিক মুখ খোলেন নি। তবে অনেকেই এই ঘটনা দেখে ঠাট্টা তামাশা করেছেন। এরপরই এক পুলিশ কর্মী এসে ওই ব্যক্তিকে ট্রাঙ্ক নিয়ে বিডিও অফিসের বাইরে যেতে বলেন।

সেখান থেকে প্রয়োজনীয় নথি বের করতে সাহায্য করা হয় ওই বৃদ্ধকে। তবে শুধু ঘাটালের অজবনগরে নয়, এর আগেও বাবার কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির হতে দেখা গেছে অনেককে। দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন নাতি। ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা শুনানিতে নাগরিকত্ব প্রমাণ করতে বাবার কবরের মাটি নিয়ে এসে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছিল। তবে চৌদ্দ পুরুষের সব জিনিস নিয়ে ট্রাঙ্ক ভরে শুনানি কেন্দ্রে আসার ঘটনা ঘাটালে এই প্রথম। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন শুনানি কেন্দ্রগুলিতে। যা কিনা খবরের শিরোনামে উঠে আসছে প্রতিনিয়ত।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির