চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের প্যাট্রোলিং ভ্যানে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত ১

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন হোমগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমানের নবাবহাট এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের দিক থেকে আসা একটি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের প্যাট্রোলিং ভ্যানে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় পুলিশের ওই প্যাট্রোলিং ভ্যানে উপস্থিত ছিলেন এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর, এক হোমগার্ড এবং ভ্যানচালক। বাসের ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা হোমগার্ড ত্রিদিব দে (৩৫)- কে মৃত বলে ঘোষণা করেন। এএসসাই এবং ভ্যানচালক আহত। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করে। জানা গিয়েছে, বাসটিতে অল্প কয়েকজন যাত্রী ছিলেন এবং তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার সময় কেউ গুরুতর আহত হননি।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়ার কারনেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সময় বাসটির গতি কত ছিল, সেই বিষয়েও তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। সমস্ত তথ্য খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ