‘আমি এর শেষ দেখে ছাড়বো…’ আদালতে পেশের সময় মিমির বিরুদ্ধে মুখ খুললেন তনয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ জানুয়ারি বনগায় কালকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন মিমি চক্রবর্তী। এমন অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে এলাকা। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপালগঞ্জ এলাকার নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ থানার আওতাধীন এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দা ও তনয়ের সমর্থকেরা রাস্তায় নেমে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।

শুক্রবার বনগাঁ আদালতে তোলার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন তনয় শাস্ত্রী। তিনি জানান, গোটা ঘটনায় তিনি গভীরভাবে অপমানিত। তাঁর অভিযোগ, অভিনেত্রী নিজের ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং একজন ‘মায়ের সাধক’-কে অপদস্থ করছেন। তনয়ের দাবি, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, এই ঘটনার শেষ দেখে ছাড়বেন না।

আরও পড়ুন: বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই SIR শুনানিতে হাজির বর

এর পাশাপাশি, বৃহস্পতিবার থানায় নিয়ে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গেও ব্যাখ্যা দেন তনয়। তাঁর কথায়, জীবনে আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। বিভিন্ন দিক থেকে প্রবল চাপের মুখে পড়েই তিনি নার্ভাস হয়ে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন। গ্রেফতারের সময় স্থানীয়দের বিক্ষোভের ঘটনায় তনয় বলেন, ওই আচরণের জন্য তিনি স্থানীয়দের পক্ষ থেকে ক্ষমা চাইছেন। তবে পুলিশের ভূমিকা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলেও জানান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় যুবক সংঘের উদ্যোগে একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ ওঠে, অনুষ্ঠান চলাকালীন তনয় শাস্ত্রী আচমকা মঞ্চে উঠে অভিনেত্রীর পরিবেশনায় বাধা দেন এবং তাঁকে মঞ্চ ছেড়ে নেমে যেতে বলেন। এই ঘটনাকে অপমানজনক ও হেনস্থার শামিল বলে অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী।

যদিও তনয়ের পাল্টা দাবি, অভিনেত্রীকে কোনওভাবেই হেনস্থা করা হয়নি। তাঁর বক্তব্য, তাঁকে সম্মানের সঙ্গেই অনুষ্ঠান শেষ করতে দেওয়া হয়েছিল। বরং অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরাই অনুষ্ঠানে উপস্থিত সাধারণ দর্শকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে অভিযোগ তনয়ের।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা