দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাপান যাওয়ার স্বপ্ন হবে সত্যি! দেশেই আছে এক টুকরো ‘মিনি জাপান’, কোথায় জানেন?

নিজস্ব প্রতিনিধি: আগুনের আলোয় গড়া ‘মিনি জাপান’। শুধু আতশবাজির ঝলকানিতেই নয়,কঠোর পরিশ্রম আর শিল্পনিষ্ঠ মানসিকতার জন্যও এই শহর আজ দেশজুড়ে পরিচিত। দক্ষিণ ভারতের একটি ছোট্ট শহর, জেক অনেকেই আদর করে বলেন ‘মিনি জাপান’ বা তামিল ভাষায় ‘কুট্টি জাপান’। আত্মনির্ভরতা, শৃঙ্খলা আর উৎপাদনমুখী চিন্তাধারার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই শহর, যার শিল্পসাফল্য ভারতের অর্থনৈতিক মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে।

এই শহরেই তৈরি হয় দেশের প্রায় ৭০ শতাংশ আতশবাজি ও দেশলাই। শুধু তাই নয়, ভারতের প্রিন্টিং শিল্পের প্রায় ৬০ শতাংশ উৎপাদনের কেন্দ্রও এই এলাকা। শিল্পনির্ভর এই বিস্ময়কর সাফল্যের কারণেই শিবকাশীর নামের পাশে যুক্ত হয়েছে ‘মিনি জাপান,-এর তকমা। জানা যায়,ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই শিবকাশীর শিল্পমানসিকতায় মুগ্ধ হয়ে এই নামকরণ করেছিলেন।

আরও পড়ুন: দার্জিলিং নয়, ১৫ কিমি দূরেই মিলবে পাহাড়ের নির্জনতা, উইকেন্ডের জন্য রইল পারফেক্ট প্ল্যান

শিবকাশীর শিল্পযাত্রা শুরু হয়েছিল ষাটের দশকের গোড়ায়।সেই সময় দেশ জুড়ে দুর্ভিক্ষ ও বেকারত্ব ভয়াবহ রূপ নেয়।সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে শিবকাশীর সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগী হন। আতশবাজি ,সেফটি ম্যাচ ও ছাপাখানা শিল্প গড়ে তোলার মধ্যে দিয়েই শুরু হয় এক নতুন অধ্যায়।সম্মিলিত পরিশ্রম ও নিরলস চেষ্টায় ধীরে ধীরে গড়ে ওঠে একটি স্বনির্ভর শিল্পভিত্তিক অর্থনীতি।

আজ শিবকাশীতে কার্যত কর্মসংস্থানের অভাব নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিল্পকে আধুনিক করার ক্ষেত্রেও শহরটি নজির গড়েছে। পরিবেশ দূষণের বিষয়টি মাথায় রেখে বর্তমানে আতশবাজি শিল্পে জোর দেওয়া হচ্ছে ‘গ্রিন ক্র্যাকার’ উৎপাদনের উপর,যা তুলনামূলকভাবে পরিবেশবান্ধব। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাই শিবকাশীকে দীর্ঘদিন ধরে প্রাসঙ্গিক ও টেকসই করে রেখেছে । যা অনেকাংশেই জাপানের শিল্পদর্শনের সঙ্গে তুলনীয়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই শিবকাশীকেই তাই বলা হয় ভারতের ‘মিনি জাপান’।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ