আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের জন্য দল ঘোষণা আমেরিকার, অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভুত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। দলের সাত খেলোয়াড়ই ভারতীয় বংশোদ্ভুত। শুধু তাই নয়, অধিনায়কের দায়িত্বও পেয়েছেন গুজরাতে জন্ম নেওয়া মোনাঙ্ক পটেল। দলে থাকা ১০ খেলোয়াড় ২০২৪ সালের বিশ্বকাপে খেলেছিলেন। দলে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার শেহান জয়সূর্য। আইসিসির দ্বারা নির্বাসিত হওয়ায় জায়গা পাননি অ্যারোন জোনস।

বিশ্বকাপে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামবিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে আমেরিকা। ফলে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতেও খেলতে হবে মোনাঙ্ক পটেলদের। আর উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় ডেরা বেঁধে অনুশীলনও করে চলেছেন মোনাঙ্ক-সৌরভ নেত্রভলকররা। আগামী ৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার শুরুর দিনেই মাঠে নামছে মার্কিন দল। প্রতিপক্ষ ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। পরের ম্যাচে ১০ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবেন মোনাঙ্করা। এর পর ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আমেরিকা।

২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছিল ক্রিকেট দুনিয়ায় শিক্ষানবিশ হিসাবে পরিচিত আমেরিকা। গ্রুপ পর্বর খেলায় সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল। এবারেও তেমন অঘটন ঘটানোর আশা করছেন মোনাঙ্ক পটেলরা। কেননা, ভারত বাদে গ্রুপে থাকা বাকি তিন দল তেমন শক্তিশালী নয়।

একনজরে দেখে নেওয়া যাক আমেরিকার বিশ্বকাপ স্কোয়াড-

মোনাঙ্ক পটেল (অধিনায়ক), জেসি সিংহ, আন্দ্রিয়াস গাউস, শেহান জয়সূর্য, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হরমিত সিংহ, নুসতুষ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কালউইক, সৌরভ নেত্রভলকার, আলি খান, মহম্মদ মহসিন ও শুভম রঞ্জানে।

Published by:

Share Link:

More Releted News:

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ