রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ! ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হবু বর-কনের, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার অন্তর্গত মাধবপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইকচালক। শুক্রবার রাতে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অবস্থায় আরও দুই বাইক আরোহী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গিয়েছে, নিহতদের একজন চন্দন বৈদ্য, তিনি স্থানীয় আটাপাড়া এলাকার বাসিন্দা। অন্যজন সাহারুল মোল্লা, তিনি দাদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে আহত দুজন রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদা। তাঁদের দু’জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আনন্দপুরে উদ্ধার আরও ২ জনের দেহাংশ, এই নিয়ে মোট সংখ্যা দাঁড়াল ২৭

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চন্দন বৈদ্য ও রচনা হালদার রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করার পর কেনাকাটা সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। আনন্দঘন মুহূর্তের মাঝেই মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন চারজনই।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পৌঁছাতেই মৃতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

যে বাড়িতে বিয়ের আনন্দে প্রস্তুতি চলছিল, সেখানেই মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায়। পরিবারের সদস্যরা কার্যত ভেঙে পড়েছেন। একই সঙ্গে আহত রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদারের শারীরিক অবস্থা নিয়েও উৎকণ্ঠায় রয়েছেন তাঁদের পরিজনেরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

শুভেন্দুর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা