হবিবপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার চক্রের হদিশ, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: গত ১৯ জানুয়ারি হরিশ্চন্দ্রপুর এলাকার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটক হয়। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজার আলী। পরে বিএসএফের তরফে তাঁকে হবিবপুর থানার(Habibpur P.S.) পুলিশের হাতে তুলে দেওয়া হয়।হবিবপুর থানার পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিককে মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করে এবং আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল রায় নামে এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর পুলিশ উজ্জ্বল রায়কে গ্রেফতার করে।

ধৃত উজ্জ্বল রায় (Ujjal Roy)হবিবপুরের বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকার ১৭৭ নম্বর বুথের বাসিন্দা। পেশায় তিনি একজন গাড়ি চালক। পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, তাঁর গাড়িতে বাংলাদেশি নাগরিকদের দেখা গেছে এবং এর গাড়িতে বাংলাদেশের থেকে আনার নির্দেশ দেন সুজিত চৌধুরী। এরপর হবিবপুর থানার পুলিশ বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকার মিছুয়া পাড়ায় অভিযান চালিয়ে সুজিত চৌধুরীকে(Sujit Chowdhury) গ্রেফতার করে শুক্রবার গভীর রাতে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুজিত চৌধুরী বাংলাদেশি নাগরিকদের ঠাঁই দিতেন এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃত সুজিত চৌধুরীকে হবিবপুর থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে শনিবার। হবিবপুর থানার পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।ধৃত দুই ভারতীয় কত দিন থেকে মোটা টাকা মুনাফা করার লোভে এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছিলেন ভারত ভূখণ্ডে তা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রে আর কারা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রথমবার এক মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

শুভেন্দুর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা