মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় তাঁরা যাতে সপল হয়, তারজন্য শুভকামনা করলেন তিনি।

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের ভালো ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ হোক।রাজ্যের সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।

 

পড়ুয়াদের সুবিধার দিকে নজর রেখেছে কলকাতা পুলিশও। তাঁরা পরীক্ষার আগেরদিন পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। তাঁরাও এক্সপোস্টে লিখেছে, ভাল করে পরীক্ষা দাও, আমরা পাশে আছি। সমস্ত পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে রইল আগাম শুভেচ্ছা। শহরের সকল মাধ্যমিক পরীক্ষার্থী যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর: ৯৪৩২৬১০০৩৯। ছাত্রছাত্রীরা যেকোনো ধরনের সহায়তার প্রয়োজনে নির্দ্বিধায় এই নম্বরে যোগাযোগ করতে পারে। বা রাস্তায় থাকা পুলিশকর্মীদের সাহায্য নিতে পারে। ছাত্রছাত্রীদের বলছি, পরীক্ষায় মনোনিবেশ করো —সাফল্য তোমাদের অপেক্ষায়! যাত্রাপথে যে কোনও সমস্যায় আমরা পাশে আছি, থাকব।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ