জ্ঞানেশের দুর্ব্যবহার!‌ নির্বাচন কমিশনারের বৈঠক বয়কট করে বেরিয়ে সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের নাম অনৈতিকভাবে যে বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে নির্বাচন সদনের ভিতরে সরব হন মুখ্যমন্ত্রী। তবে সব তথ্য দেখা ও শোনার পর অজুহাত দেখাতে শুরু করেন নির্বাচন কমিশনার বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন যে বিজেপি নিয়ন্ত্রিত তা স্পষ্টভাষায় জানিয়ে দেন তিনি। বাংলাকে টার্গেট করা হয়েছে বলেও রাজধানীর রাজপথে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ নির্বাচন কমিশনের বাইরে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, ‘‌আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি। বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন। এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি। সাধারণ মানুষ সরকার নির্বাচিত করবে নাকি ভোটের আগে নির্বাচন কমিশন সরকার ঠিক করবে? বিয়ের পর পদবি বদল হলেও নাম বাদ দিচ্ছে। জীবিতদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে।’‌

 

অন্যদিকে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও দফতরের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। আর আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার–সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বৈঠকে। আর ছিলেন মৃত ৩ বিএলও’‌র পরিবার এবং এসআইআরে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার। প্রত্যেকের পরনে কালো পোশাক। কারও পরনে কালো চাদর, কেউ আবার পরেন কালো সোয়েটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমাদের অসম্মান, অপমান করা হয়েছে। ওঁদের বলেছি আমরা আপনাদের কুর্সিকে সম্মান করি। কারও জন্য কুর্সি চিরন্তন নয়। কেন বাংলাকে নিশানা করা হচ্ছে? আজকে যদি অটলজি বেঁচে থাকতেন, উনি কি জন্ম শংসাপত্র দিতে পারতেন?’‌

এছাড়া জেনে বুঝে খারাপ ব্যবহার করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌৫৮ লক্ষ মানুষকে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এই এসআইআর পুরো অগণতান্ত্রিক, অসংসদীয়। আপনার যদি এসআইআর করতেই হত, তাহলে ২০০২ সালের পর এতদিন কেন করলেন না? কেন তিন মাসে করলেন? যদি করতেই হত, যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, সেগুলি ছাড়া অন্য রাজ্যে করতেন। পরে ভোট হয়ে গেলে এসআইআর করতেন।’‌ জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে এসে এভাবেই সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩