একবার দেখলেই প্রেমে পড়বেন, আসছে চোখধাঁধানো এই স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি : যত দিন যাচ্ছে, তত যানবাহনের প্রযুক্তি ও ডিজাইন আপডেট হচ্ছে আর তার সাথেই সেই আধুনিক ডিজাইনের যানবাহনগুলি নজর কাড়ছে বর্তমান প্রজন্মের ক্রেতাদের। ইতালির বিখ্যাত স্কুটার নির্মাণকারী সংস্থা ভেসপা (Vespa) তাদের আইকনিক ৯৪৬ সিরিজে আরও একটি বিশেষ সংস্করণ যুক্ত করল। চিনা বর্ষপঞ্জির রাশিচক্র অনুযায়ী ২০২৬ সাল ‘ঘোড়ার বছর’ হওয়ায়, সেই উপলক্ষে উন্মোচিত হয়েছে Vespa 946 Horse Edition। ভেসপার লুনার কালেকশনের অংশ হিসেবে এই স্কুটারটি তৈরি করা হয়েছে, যা আগে ড্রাগন ও স্নেক এডিশনের মাধ্যমে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল।

সংস্থাটি দাবি করেছে, হর্স এডিশন স্কুটারটি ঘোড়ার মতোই রাজকীয়, গতিশীল ও সহনশীলতার প্রতীক। এই বিশেষ সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ এর bay-কালার বডিওয়ার্ক, যা গভীর বাদামি রঙের এবং ঘোড়ার চকচকে গাঢ় লোমের অনুকরণে তৈরি। স্টিল বডির ওপর গ্লস ও ম্যাট ফিনিশের সংমিশ্রণ স্কুটারটিকে এক অনন্য ও বিলাসবহুল চেহারা প্রদান করেছে।

স্কুটারটির হ্যান্ডক্রাফটেড লেদার সিটটি ইকুয়েস্ট্রিয়ান স্যাডল বা ঘোড়ার জিন থেকে অনুপ্রাণিত। সিটের নিচে ঘোড়ার খুরের আকারে থাকা ডিজাইনের মাঝে ভেসপার ‘V’ মনোগ্রাম স্ট্যাম্প করা রয়েছে। শুধু তাই নয়, হ্যান্ডেলবার ও রিয়ার-ভিউ মিররেও ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম লেদার ট্রিম, যা পুরো থিমকে আরও সুসংহত করেছে।

ভেসপা ৯৪৬ হর্স এডিশনের সঙ্গে কিছু ঐচ্ছিক অ্যাক্সেসরিও  থাকছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে সিটের মতোই লেদার দিয়ে তৈরি একটি ছোট রিয়ার ব্যাগ, হালকা স্মোকড উইন্ডশিল্ড এবং রঙের সঙ্গে মানানসই থ্রি-কোয়ার্টার হেলমেট, যাতে রয়েছে থ্রিডি গোল্ড ‘V’ লোগো।

ভেসপা আরও জানিয়েছে, এটি একটি লিমিটেড এডিশন স্কুটার, যদিও ঠিক কতটি ইউনিট তৈরি হবে তা প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, আগের ৯৪৬ ড্রাগন এডিশন মাত্র ১,৮৮৮টি ইউনিট তৈরি হয়েছিল। তবে ইতিমধ্যেই ভেসপার অফিসিয়াল ওয়েবসাইটে হর্স এডিশনের বুকিং শুরু হয়েছে এবং আগ্রহীদের নিকটবর্তী অনুমোদিত ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস