অষ্টম শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ সহপাঠীদের, চিকিৎসকের কাছে যেতেই যা সামনে এল…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় প্রতিদিনই দেশের কোনও না কোনও প্রান্ত থেকে মেলে ধর্ষণের খবর। এই ঘটনা যেন দিনে দিনে মারণ ব্যাধির মতো হয়ে উঠছে যা সমাজ থেকে কিছুতেই নিরাময় করা যাচ্ছে না। বিশেষ করে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের যৌন লালসার শিকার হচ্ছে নাবালিকাকে। এই অপরাধের প্রবণতা বাড়ছে নাবালক স্কুল ছাত্রদের মধ্যে। উত্তরপ্রদেশের দেওরিয়ার লার থানা এলাকা থেকে এক নৃশংসতার ঘটনা সামনে এসেছে। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তারই সহপাঠীরা মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দুই মাস পর চিকিৎসকের কাছে গেলে শারীরিক পরীক্ষা করে জানা যায় নাবালিকা গর্ভবতী। তারপরেই ঘৃণ্য এই অপরাধ প্রকাশ্যে আসে। 

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নভেম্বর মাসে যখন ছাত্রী স্কুলে ছিলে। শিক্ষকের অনুপস্থিতির সুযোগ নিয়ে, নাবালিকা ছাত্রীর ক্লাসের কিছু ছেলে প্রসাদের নাম করে মিষ্টি বিতরণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি তাঁকে ঘুমের ওষুধ মেশানো “লাড্ডু” খাওয়ানো হয়েছিল। যখন সে জ্ঞান হারাতে শুরু করে তখন অভিযুক্তরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্তদের মধ্যে একজনের বাড়িতে নিয়ে যায়, যেখানে তাকে গণধর্ষণ করে। যারা এই কাজ করেছে সেই দলে ছাত্রীটির একজন সহপাঠী এবং একজন প্রাপ্তবয়স্ক ছাত্র ছিল। ঘটনা নিয়ে মুখ না খোলার জন্য নাবালিকাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অপরাধীরা ছাত্রীকে এই বলে হুমকি দেয় যে তারা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছে এবং সে যদি মুখ খোলে তাহলে তা অনলাইনে ভাইরাল করে দেওয়া হবে। ভয় পেয়ে ছাত্রীটি দুই মাস ধরে এই ঘটনার কোথা গোপন রেখেছিল। 

আরও পড়ুন: বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

 ঘটনার দু মাস মাস পর নাবালিকা পেটে ব্যথার কথা জানালে অপরাধটি সামনে আসে । তার উদ্বিগ্ন বাবা-মা তাকে আল্ট্রাসাউন্ডের জন্য নিয়ে যান এবং ফল দেখে তারা হতাশ হয়ে পড়েন। সেই সময়ে নাবালিকা দুই মাসের গর্ভবতী ছিল। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর, নির্যাতিতা অবশেষে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলেন। তারপর নির্যাতিতার মায়ের অভিযোগের পর, লার পুলিশ ৩১ জানুয়ারী একটি এফআইআর দায়ের করে। স্টেশন হাউস অফিসার (এসএইচও) সন্তোষ কুমার নিশ্চিত করেছেন যে দ্রুত তদন্তের মাধ্যমে প্রাথমিক অভিযুক্ত শুভম সাইনি এবং তার এক কিশোর সহযোগীকে গ্রেফতার করেছে।   

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা