Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দানে’র নামে ৭১ লক্ষ নগদ ও ২১ ভরি সোনা! ইউটিউবারের বিয়ে ঘিরে তীব্র বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুগ্রামের জনপ্রিয় অটোমোবাইল ইউটিউবার অরুণ পানওয়ারের গ্র্যান্ড বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। ইনস্টাগ্রামে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে আনন্দের এই মুহূর্তই অল্প সময়ে বিতর্কে পরিণত হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, বাগদানের সময় অরুণ পানওয়ারকে ৭১ লক্ষ টাকা নগদ এবং ২১ তোলা সোনা দেওয়ার ঘোষণা করা হচ্ছে। ভিডিওতে স্পষ্ট করে বলা হয়, এটি পণ নয়, বরং ‘দান’। কিন্তু এই ব্যখ্যাই ক্ষুব্ধ করেছে পণ প্রথার বিরোধীদের। সোশ্যাল মিডিয়ায়  ভিডিও ছড়িয়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রোলিং।ভিডিওতে এক ব্যক্তি মাইকে ঘোষণা করেন-বরের জন্য সোনার চেন, ব্রেসলেট, আংটি, পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সোনার গয়না মিলিয়ে মোট ২১ তোলা সোনা এবং ৭১ লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই অনেকে প্রশ্ন তুলেছেন, নাম বদলালেই কি দেহেজ দান হয়ে যায়? অনেকের দাবি, বিয়েতে টাকা বা সোনা নেওয়া হলে তা সরাসরি দেহেজের আওতায় পড়ে এবং এটি যৌতুক নিষেধ আইন ১৯৬১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কেউ কেউ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন। অরুণের স্ত্রী, এমবিবিএস পাশ করা চিকিৎসক তিথিকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে, পণ প্রথাকে সমর্থন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও।তবে সকলেই যে বিরোধিতা করছেন, তা নয়। কিছু নেটিজেন অরুণের পক্ষ নিয়ে বলেন, এটি পরিবারের স্বেচ্ছায় দেওয়া দান, এটিকে পণ বলা ঠিক নয়। আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “দাম ঠিক হলে বরও বিক্রি হয়!”

উল্লেখ্য, অরুণ পানওয়ার পেশায় একজন অটোমোবাইল ইউটিউবার। ২০১৯ সালে ইউটিউব যাত্রা শুরু করে আজ তাঁর চ্যানেলে ২.৪১ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে প্রায় ৯.৭১ লক্ষ ফলোয়ার রয়েছে। বিলাসবহুল জীবনযাপন ও দামি গাড়ির জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ