মাত্র ৯২,৩২৮ টাকায় এসে গেল সিঙ্গেল চ্যানেল এবিএস যুক্ত দুর্দান্ত স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ বহুদিন ধরেই সাধারণ মানুষ কম দামে ভাল জিনিস খুঁজে আসছেন। আর সেই সাশ্রয়ের কথা মাথায় রেখেই  ভারতের জনপ্রিয় ১২৫ সিসি স্কুটার বাজারে নিরাপত্তার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল সুজুকি (Suzuki)। সম্প্রতি সংস্থাটি সিঙ্গেল-চ্যানেল ABS সহ তাদের অতি জনপ্রিয় স্কুটার Suzuki Access 125 লঞ্চ করেছে, যার প্রারম্ভিক মূল্য ৯২,৩২৮ টাকা (এক্স-শোরুম)। এই আপডেটের মাধ্যমে Access 125 হয়ে উঠল ভারতের সবচেয়ে সাশ্রয়ী ABS-সহ আইসিই স্কুটার, যা ক্রেতাদের কাছে এক বড় স্বস্তির খবর।

Suzuki Access 125 দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম সর্বাধিক বিক্রিত ১২৫ সিসি স্কুটার এবং সুজুকির সর্বোচ্চ বিক্রি হওয়া মডেল। গত বছর নতুন প্রজন্মের Access 125 বাজারে আসার পর এবার মূলত নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই স্কুটারটিতে ABS সংযোজন করা হয়েছে। এই সিঙ্গেল-চ্যানেল ABS দেওয়া হয়েছে শুধুমাত্র শীর্ষ দুটি ভ্যারিয়েন্টে—Ride Connect ABS এবং Ride Connect TFT ABS।

এই বিশেষ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত ABS সাধারণত অধিক ক্ষমতাসম্পন্ন, অর্থাৎ ১৫০ সিসির ঊর্ধ্বের স্কুটারেই সীমাবদ্ধ ছিল। TVS Ntorq 150, Aprilia SR 175, Yamaha Aerox 155 বা Hero Xoom 160-এর মতো মডেলে ABS দেওয়া হলেও, Access 125-এর মতো একটি জনপ্রিয় ও তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের স্কুটারে স্বেচ্ছায় ABS সংযোজন সত্যিই প্রশংসনীয়। এর ফলে ভবিষ্যতে অন্যান্য নির্মাতারাও এই পথে হাঁটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

যদিও যান্ত্রিক দিক থেকে অপরিবর্তিত রয়েছে স্কুটারটি। এতে আগের মতোই রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা ৮.৪ হর্সপাওয়ার শক্তি ও ১০.২ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের নির্ভরযোগ্যতা ও মসৃণ পারফরম্যান্স আগের মতোই বজায় রাখা হয়েছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, Ride Connect ABS ভ্যারিয়েন্টের মূল্য ৯২,৩২৮ টাকা, আর Ride Connect TFT ABS ভ্যারিয়েন্টের দাম ৯৮,৩৭৮ টাকা। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় যথাক্রমে ৩,৬০১ টাকা ও ৪,৫০১ টাকা অতিরিক্ত খরচ হলেও, এই দামে ABS পাওয়া নিঃসন্দেহে যথেষ্ট ভাল ব্যাপার।

সব মিলিয়ে, Suzuki Access 125 সিঙ্গেল-চ্যানেল ABS সহ লঞ্চ হওয়া মানে শুধুই একটি নতুন ভ্যারিয়েন্ট নয়, বরং ভারতীয় কমিউটার স্কুটার সেগমেন্টে নিরাপত্তা সচেতনতার একটি নতুন দৃষ্টান্তের নজির রাখল সুজুকি।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?