মহিলাদের জন্য ‘সেক্স মন্ত্রক’ গঠনের প্রস্তাব, কোন দেশে জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশে যেন কোনও মহিলার যৌন আকাঙ্খা অপূর্ণ না থাকে, সেই লক্ষ্যেই আর্মেনিয়ায় একটি নবগঠিত বিরোধী রাজনৈতিক দল ‘সেক্স মন্ত্রক’ গঠনের প্রস্তাব দিয়েছে। ওই  বিরোধী রাজনৈতিক দলের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আর্মেনিয়ায় “কোনও অসন্তুষ্ট মহিলা” না থাকার জন্য তারা একটি ‘সেক্স মন্ত্রক’ প্রতিষ্ঠা করবে। চলতি গ্রীষ্মের নির্বাচনের আগে স্ট্রং আর্মেনিয়া পার্টি গঠনে সহায়তাকারী সার্গিস কারাপেটিয়ান জানিয়েছে, মধ্যবয়সী শ্বেতাঙ্গ মহিলাদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি যৌন অসন্তুতার ফল। এই সমস্যা সমাধানের জন্য একটি মন্ত্রণালয় তৈরি করা উচিত কিনা তা জানতে চাওয়া হলে, সার্গিস কারাপেটিয়ান বলেছেন, এই মন্ত্রক গঠন করা উচিত, এবং এটি আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলা করতেও সাহায্য করতে পারে।

আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রক’, তৈরির পিছনে ধারণাটি প্রথমে সমাজবিজ্ঞানী আর্মেন ​​খাচিকিয়ান উত্থাপন করেছিলেন, যিনি একটি পডকাস্টে পরামর্শ দিয়েছিলেন যে যৌন অসন্তুষ্টির কারণে মহিলারা রাজনৈতিকভাবে আরও বেশি সক্রিয় হয়ে পড়েছেন। আর্মেনিয়া স্ট্রং পার্টি প্রতিষ্ঠাতা কারাপেটিয়ান বলেছেন, “আমরা কি এখন আসলে বলতে পারি যে একটি শক্তিশালী আর্মেনিয়ায় কোনও অসন্তুষ্ট নারী থাকবে না?”

আরও পড়ুন: গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে হাত বেঁধে নির্বিচারে চালানো হল গুলি, জঙ্গি হানায় মৃত ১৬২

এই মন্ত্রক গঠনে পিছনের কারণে কারাপেটিয়ান আরও ব্যাখ্যা দিয়েছিলেন যে আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোবিবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও তিনি সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেননি। সিভিল কন্ট্রাক্ট পার্টির একজন সাংসদ সোনা গাজারিয়ান ফেসবুকে একটি পোস্টে কারাপেটিয়ানের মন্তব্যকে “বিশুদ্ধ যৌনতা” হিসাবে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেফতারের পরই গঠিত হয়।  আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলের প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান। আগামী জুনে   নির্বাচনের আগে সমীক্ষায় দেখা গিয়েছে,  স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের