গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে হাত বেঁধে নির্বিচারে চালানো হল গুলি, জঙ্গি হানায় মৃত ১৬২

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুয়ারা রাজ্যের দুটি গ্রামে  অতর্কিতে ভয়াবহ জঙ্গি হামলা। তাতেই  মৃত্যু হয়েছে অন্তত ১৬২ জনের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)   স্থানীয় সময়ে ওরু এবং নুকু গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। চলতি বছরে এটাই দেশে ঘটা সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বায়ো বুধবার জঙ্গি হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন যে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত ‘লাকুরাওয়া’ নামক একটি সশস্ত্র দল এই হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত  কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

আরও পড়ুন: বাংলাদেশকে বাদ দেওয়ায় বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট, সাফ জানালেন পাক প্রধানমন্ত্রী

স্থানীয় রাজনৈতিক নেতারা ও হামলার প্রত্যক্ষদর্শীরা বন্দুকবাজরা গ্রামের বাসিন্দাদের এক জায়গায় জড়ো করে হাত পেছনে বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে খুন করে জঙ্গিতা। কায়ামা অঞ্চলের রাজনীতিবিদ সাইদু বাবা আহমেদ জানিয়েছেন,  জঙ্গিরা কেবল মানুষ  খুন করেই ক্ষান্ত হয়নি, তারা অসংখ্য ঘরবাড়ি এবং দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে। গোটা ঘটনায় তৈরি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ। তিনি আরও জানিয়েছেন, সামরিক বাহিনীর সহায়তায় গ্রাম থেকে  মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে এবং আশপাশের  জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গ্রামের  রাজাসহ বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। 

 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা