আশায় বুক বাঁধছেন আশাকর্মীরা, রাজ্য বাজেটে কি মিলবে বকেয়া সুরাহা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরও আশাকর্মীদের দাবি-দাওয়া নিয়ে কোনও স্পষ্ট দিশা না মেলায় রাজ্যজুড়ে অসন্তোষ ছড়িয়েছে। হতাশা আর ক্ষোভে সরব হয়ে উঠেছেন হাজার হাজার আশা কর্মী। এখন তাঁদের তাকিয়ে থাকা রাজ্য বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটের দিকে। সেই বাজেটের আগেই নিজেদের দীর্ঘদিনের দাবি সরকার ও মুখ্যমন্ত্রীর নজরে আনতে বুধবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে বিশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা আশাকর্মীরা।

এদিন ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাওড়া ময়দান পরিক্রমা করেন আন্দোলনরত কর্মীরা। একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের বক্তব্য,রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়েও তাঁরা আজ নূন্যতম প্রাপ্য থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে সামান্য সন্মানিক নিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে,অথচ কাজের পরিধি ও দায়িত্ব বেড়েই চলেছে।

আরও পড়ুন: ছাগল জন্ম দিল ‘মানুষের মতো’ দেখতে অদ্ভুত বাচ্চা, অলৌকিক না কি বিজ্ঞান?

বিক্ষোভে অংশ নেওয়া এক আশাকর্মী জানান, গ্রামগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্যরক্ষা,টিকাকরণ,পরিবার পরিকল্পনা থেকে শুরু করে একাধিক সরকারি কর্মসুচির বাস্তবায়নে তাঁরা মুখ্য ভূমিকা পালন করেন। তবু নিজেদের জীবনযাত্রা অনিশ্চিত। তাঁর কথায়, “সরকার আমাদের শ্রমের প্রকৃত মূল্য দিক,এটাই আমাদের দাবি।” আর এক আশাকর্মী বলেন, “কেন্দ্রীয় বাজেটে আমাদের কথা শোনা হয়নি। এখন অন্তর্বর্তীকালীন বাজেটের দিকেই তাকিয়ে আছি। সেখানেও যদি দাবি মানা না হয়,আন্দোলন আরও জোরদার হবে।”

আন্দোলনকারীদের অভিযোগ, ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি সামাজিক সুরক্ষা ও ভিবিষ্যৎ সুরাহার বিষয়েও সরকার উদাসীন। হাওড়া ময়দানের বিক্ষোভ ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা থাকলেও কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। আশাকর্মীরা আশাবাদী,রাজ্য সরকার তাঁদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। এই বার্তাও স্পষ্টভাবে দিয়ে গেলেন তাঁরা।

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়