এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালে ভয় পেলেন প্রধানমন্ত্রী, মুখ খুললেন রাজ্যসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন। আর তার পর থেকেই ঘুম উড়েছে বিজেপির নেতা–মন্ত্রীদের। সেটা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত পৌঁছেছে তা আগে কেউ টের পাননি। আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনা নিয়ে আক্রমণ করে বসলেন। এসআইআর আবহে রাজ্যের মানুষ মারা যাচ্ছে এবং হেনস্থার শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন সঠিক পদ্ধতি মেনে কাজ করছে না। এই অভিযোগ তুলেই দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে বাংলার মানুষের জন্য সওয়াল করেন। আর এটাই চাপে ফেলে দিয়েছে প্রধানমন্ত্রীকে।

এদিকে আজ ভরা সন্ধ্যায় রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, তৃণমূল আদালতে গিয়েছিল অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে। রাজ্যসভায় এই প্রসঙ্গ ছিল না। বলার প্রয়োজনও ছিল না। সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁর দলের বিরুদ্ধে এমন আক্রমণ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মুখ্যমন্ত্রীর পদক্ষেপে যে বাংলা বিজেপির জেতা অসম্ভব হয়ে উঠেছে সেটা কার্যত বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। গতকাল সুপ্রিম কোর্টে যেভাবে নিজের রাজ্যের মানুষের হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী তা গোটা দেশ দেখেছে। এটা ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার যে বাংলাকে নিশানা করছে বিধানসভা নির্বাচনের আগে সেটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভাষাও শুনতে হয়।

অন্যদিকে এই ঘটনা দেখে বেশ চমকে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাই গোটা বিষয়টিকে ঘুরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গেল, তৃণমূল শুধু ক্ষমতায় থাকার কথা ভাবে। মানুষের কথা নয়। আর অবৈধভাবে যারা দেশে ঢুকছে তারা যুবসমাজের সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে বলে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‌বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলিও তাদের ভূখণ্ড থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করছে। অথচ আমাদের দেশে কিছু গোষ্ঠী অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য সুচিন্তিত এবং সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের দেশের যুবসমাজ কীভাবে এমন নেতাদের মেনে নিতে পারে, যারা অবৈধ অভিবাসীদের পক্ষে আগ্রাসীভাবে ওকালতি করছে?’‌ প্রধানমন্ত্রীর এই বক্তব্য যে চাপের বহিঃপ্রকাশ তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এছাড়া আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কত বাংলাদেশি এবং রোহিঙ্গা পেয়েছেন?‌ সেটা জানান। না হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। বিরোধী দলনেতার কথায় এভাবেই তোপ দেগেছেন তিনি। আর তারপরই প্রধানমন্ত্রীর রাজ্যসভায় এমন মন্তব্য ভয়ের কারণ বলেই মনে করা হচ্ছে। তাই তো প্রধানমন্ত্রীর কথায়, ‘‌অনুপ্রবেশকারীরা তাদের চাকরি ও জীবিকা কেড়ে নিচ্ছে, উপজাতি সম্প্রদায়ের জমি দখল করছে এবং আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য হুমকি সৃষ্টি করছে।’‌ এসব কথা বললেও আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকেই ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী বলে মত অনেকের।

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান