রাজ্য বাজেট নিয়ে প্রচারে নামছে তৃণমূল, নির্বাচনের মরশুমে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই রাজ্য বাজেট প্রকাশ হয়ে গিয়েছে। তা শহর থেকে গ্রামবাংলার মানুষ সংবাদমাধ্যমে শুনেও নিয়েছেন। কিন্তু এবার রাজ্য বাজেটের একাধিক বিষয় নিয়ে শহর থেকে প্রত্যেক জেলায় প্রচারে নামতে চলেছে তৃণমূল। এই নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব নির্দেশও দিয়ে দিয়েছে জেলা নেতৃত্বকে। ওয়ার্ড, ব্লক, বুথ স্তরে সেই প্রচার করতে বলা হয়েছে। সাধারণ মানুষের দুয়ারে গিয়ে এই প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির।

এদিকে কদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। তাতে বাংলার ভাগ্যে তেমন কিছুই জোটেনি। সেখানে রাজ্য বাজেটকে জনমোহিনী করা হয়েছে। শিয়রে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ, সপ্তম বেতন কমিশন, স্বাস্থ্যসাথী, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, যুবসাথী–সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। তাতে খুশি রাজ্যবাসী। এবার সেগুলি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেস নেতারা। একইসঙ্গে কেন্দ্রীয় বাজেটে যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে তাও মানুষের সামনে তুলে ধরা হবে। আর তা যদি করা হয় তাহলে মানুষের কাছে গিয়ে পদ্মনেতারা কী বলবেন?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য জুটেছে একটি ফ্রেট করিডর, একটি হাইস্পিড ট্রেন করিডর ও ইন্ডাস্ট্রিয়াল করিডর। তাতে বাংলার মানুষের বিরাট কোনও উপকার হবে বলে মনে হয় না। সেটা প্রচারে বলা হবে। সেখানে রাজ্য বাজেটে সকল স্তরের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। তাও তুলে ধরা হবে। তার জন্য আজ, শুক্রবার থেকেই সাংবাদিক বৈঠক করা থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে বলা হবে রাজ্য বাজেটে মানুষের উপকারের কথা। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি রাজ্য বাজেটের সমালোচনা করলেও মানুষের দুয়ারে যেতে ভয় পাচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া বঙ্গ–বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, বেকায়দায় পড়ে গিয়েছে এবং নির্বাচনে ৩০টি আসন পাওয়া কঠিন বলে তৃণমূল নেতারা বলতে শুরু করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘‌উন্নয়নের পাঁচালি’‌ বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে। তাতে একপ্রস্থ জনসংযোগ হয়ে গিয়েছে। এবার রাজ্য বাজেট নিয়ে পৌঁছে গিয়ে জনসংযোগ আর একবার ঝালিয়ে নেওয়া হবে। সেখানে বিজেপি নেতারা মানুষের সামনে গিয়ে কী বলবে সেটা নিয়ে কপালে ভাঁজ পড়েছে। তাই জেলার নেতারা এখন তাকিয়ে রয়েছেন বঙ্গ–বিজেপির রাজ্য নেতৃত্বের দিকে। তার উপর এখন এসআইআর নিয়েও মানুষকে বিস্তর ঝামেলা, হেনস্থায় পড়তে হয়েছে। সেখানে বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল তুলে ধরা হবে। সব মিলিয়ে চাপে পড়েছে বঙ্গ–বিজেপি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল