‘‌আপনার দল কত ভোট পেয়েছে?’‌ সুপ্রিম কোর্টে পিকে’‌র দলকে ভর্ৎসনা বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিহারের বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন পিকে ওরফে প্রশান্ত কিশোর।‌ ভোটকুশলী এবং রাজনীতিক প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সুরজ পার্টি। আজ, শুক্রবার ওই মামলার আবেদন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিহার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই আবেদনে। বিহার বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা ওই পিটিশনের শুনানিতে আবেদনটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। জন সুরাজ পার্টির আবেদন এবং দাবি সুপ্রিম কোর্ট মানতে অস্বীকার করেছে।

এদিকে বিধানসভা নির্বাচনের সময় কিছু অবৈধ এবং আইন বহির্ভূত কাজ হয়েছে। যার জেরে নির্বাচনের স্বাধীনতা নষ্ট হয়েছে বলে দাবি করেছিল জন সুরজ পার্টি। জন সুরজ পার্টি নির্বাচনী ময়দানে প্রথমবার অংশ নিয়েই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করা ২৩৮টি আসনের মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী, ‘‌মহিলা রোজগার যোজনায়’‌ বেশ বড় পরিমাণ অর্থ দিয়েছিলেন। প্রত্যেক মহিলাকে ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করা হয়েছে। যা তখন আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচনকে প্রভাবিত করেছে বলে দাবি করে পিকে’‌র দল। এবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকার করে। আর বেঞ্চ পাল্টা প্রশ্ন তোলে, ‘‌আপনার দল কত ভোট পেয়েছে? জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আর আপনারা প্রচার পাওয়ার জন্য এই বিচারের মঞ্চকে ব্যবহার করছেন?’‌

অন্যদিকে সুপ্রিম কোর্ট জন সুরাজ পার্টিকে পাটনা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে জন সুরজ পার্টির আইনজীবী চন্দ্র উদয় সিং বলেছেন, ‘‌এগুলি দরিদ্র রাজ্য এবং বাজেটে এর জন্য কোনও সংস্থান ছিল না। এটি কোনও নীতিগত বিষয় ছিল না। কিন্তু সেখানকার ক্ষমতাসীন জোট সরকার নির্বাচনী সময়েই এই পদক্ষেপ নিয়েছিল, যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর ছিল। তাই তারা প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দিয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির একটি সুস্পষ্ট লঙ্ঘন।’‌ পাল্টা বিচারপতি জয়মাল্য বাগচী জন সুরজ পার্টির আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‌আপনারা এটা কীভাবে বলতে পারেন? ক্ষমতায় এলে আপনারাও তো একই কাজ করবেন। হাইকোর্টে না যাওয়ার যুক্তি কী? এটি কোনও সর্বভারতীয় বিষয় নয়। রাজ্যে একটি হাইকোর্ট আছে। সেখানে গিয়ে প্রতিকার চান।’‌

এছাড়া পিকে’‌র দলের দাবি ছিল, সংবিধানের ১৪, ২১, ১১২, ২০২, এবং ৩২৪ ধারাকে লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ১২৩ ধারা অনুযায়ী এসব বিধি লঙ্ঘনকে নির্বাচনী দুর্নীতি হিসেবে গণ্য করে নতুন করে আবার নির্বাচনের নির্দেশ দিতে হবে। তখনই প্রধান বিচারপতি সূর্য কান্ত ভর্ৎসনা করেন, ‘‌ওই নির্বাচনে আপনার দল কত ভোট পেয়েছিল? জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন আপনি জনপ্রিয়তা অর্জনের জন্য বিচার বিভাগীয় মঞ্চকে ব্যবহার করছেন। নির্বাচনে এটা প্রমাণ করতে হবে যে নির্দিষ্ট প্রার্থীরা সুবিধা পেয়েছেন। আর তখনই দুর্নীতিমূলক কার্যকলাপ হিসেবে গণ্য হবে। আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক… কিন্তু এমন একটি পক্ষের কথা শোনার চেয়ে জনহিতৈষী আবেদনকারীদের কথা শুনতে বেশি আগ্রহী, যারা সবকিছু হারিয়েছে।’‌

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প