জ্বলছে ঢাকা, গুলিবিদ্ধ হাদির ইনকিলাব মঞ্চের নেতা আল জাবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল মোড়। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্য সমর্থকরা শাহবাগ থেকে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র উদ্দেশে রওনা করলে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময়েই বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। আর তখনও গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। যদিও এ বিষয়ে ঢাকা পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আল জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে।

গত ১২ ডিসেম্বর ভোট প্রচারে বেরিয়ে বাংলা মোটরের কাছে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার হুমকিদাতা তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাদির পরে ইনকিলাব মঞ্চের দায়িত্ব গ্রহণ করেন পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের সঙ্গে জড়িত আবদুল্লাহ আল জাবের।

গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপুঞ্জের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’র প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্যরা। এদিন বিকেল তিনটে ৫০ মিনিট নাগাদ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার উদ্দেশে রওনা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। বিক্ষোভকারীদের থামাতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।  ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরাও পুলিশের দিকে বোতল, ইট নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পাশাপাশি পুলিশের লাঠির আঘাতে আহত হন   ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের