ধামাকা অফার! ইলেকট্রিক গাড়িতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ফেব্রুয়ারি মাসে একের পর এক খুশির খবর নিয়ে আসছে টাটা মোটরস। দেশের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাণকারী সংস্থাটি এই চলতি মাসেই তাদের বৈদ্যুতিক যানবাহন (EV) পরিসরে উল্লেখযোগ্য মূল্যছাড়ের কথা ঘোষণা করেছে। পরিবেশবান্ধব যানবাহনের প্রতি গ্রাহকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতেই এই বিশেষ অফার চালু করা হয়েছে। এই ছাড় টাটার প্রায় সমস্ত ইভি মডেলের উপরই প্রযোজ্য। শুধুমাত্র Tigor ev-কে এই তালিকার বাইরে রাখা হয়েছে।

টাটা মোটরসের এই ফেব্রুয়ারি অফারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল- মডেল ইয়ার ২০২৫-এর গাড়িগুলিতে ছাড়ের পরিমাণ মডেল ইয়ার ২০২৬-এর তুলনায় বেশি। ফলে যাঁরা সামান্য পুরনো স্টক কিনতে রাজি, তাঁদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময়।

এই ছাড়ের তালিকায় সর্বাধিক সুবিধা দিচ্ছে Tata Curvv EV। ২০২৫ সালের কার্ভ ইভি কিনলে সর্বোচ্চ ৩ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যেখানে ২০২৬ মডেলের ক্ষেত্রে এই ছাড় সর্বোচ্চ ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এসইউভি-কুপে স্টাইলের এই বৈদ্যুতিক গাড়িটির দাম শুরু হচ্ছে ১৭.৪৯ লক্ষ টাকা থেকে এবং শীর্ষ ভ্যারিয়েন্টের দাম ২২.২৪ লক্ষ টাকা পর্যন্ত।

টাটার সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক এসইউভি Punch EV-তেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ২০২৫ মডেলে সর্বোচ্চ ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত সুবিধা মিললেও, ২০২৬ মডেলের ক্ষেত্রে তা কমে ৯০ হাজার টাকা পর্যন্ত সীমাবদ্ধ।

অন্যদিকে, টাটার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি Harrier EV ফেব্রুয়ারি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এই গাড়ির ক্ষেত্রে উল্লেখ্য বিষয় হল, এই ছাড় ২০২৫ এবং ২০২৬—উভয় মডেল ইয়ারেই সমানভাবে প্রযোজ্য। সবচেয়ে সস্তা ইভি হ্যাচব্যাক Tiago ইভি-তেও ২০২৫ মডেলে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২০২৬ মডেলে ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে। একইসঙ্গে অত্যন্ত জনপ্রিয় Nexon ইভি ২০২৫ মডেলে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ২০২৬ মডেলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাইয়া যাচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, যারা ২০২৬ সালের শুরুতেই আপনার পছন্দসই টাটা ইভি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ফেব্রুয়ারি মাসটি নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক। তবে শহরভেদে ও স্টকের উপর ভিত্তি করে ছাড়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে, তাই আগ্রহী ক্রেতাদের নিকটবর্তী টাটা ডিলারশিপে যোগাযোগ করাই শ্রেয়।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী