আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা দ্বিতীয় দিন পতন শেয়ারবাজারে, সোনার দামে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন্দ্রীয় বাজেটের পরেই নিম্নমুখী শেয়ারবাজার। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও শেয়ারবাজার নিম্নমুখি। ১৪৩ দশমিক ২০ সূচক হারিয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৪৪ দশমিক ৮২ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি পতন ঘটেছে নিফটি ৫০-এর দরেও। ৪৩ দশমিক ৯০ পয়েন্ট খুঁইয়ে ১৭ হাজার ৫১৬ দশমিক ৩০ পয়েন্টে বন্ধ হয়েছে বাজার। তবে এদিন সোনার দাম স্বস্তি দিয়েছে। ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম একই রয়েছে।

এদিন সকালে বাজার খুলতেই ধস নামে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার দর অনেকটাই পড়ে যায়। দুপুর একটা নাগাদ সেনসেক্স সাড়ে ৫৮ হাজারের গণ্ডির নিচে নেমে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। সেনসেক্স ৫৮ হাজারের নিচে নামবে কিনা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও সময় গড়াতেই পতনের ধাক্কা কিছুটা সামলে ওঠে বাজার। যদিও তাতে লাভের কিছু হয়নি। ১৪৩ পয়েন্ট খুইয়ে বন্ধ হয় বাজার। এ নিয়ে দু’দিনে ৯১৩ পয়েন্ট খোয়াল সেনসেক্স। সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারের পতন ঘটায় আগামী সোমবারের দিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা।

যদিও শেয়ারবাজারে ধস নামলেও সোনার দরে স্থিতাবস্থা বজায় ছিল। বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বেড়ে ৪৫ হাজার ১০০ টাকায় দাঁড়িয়েছিল। আর ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ২২০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৯ হাজার ২০০ টাকা। বিয়ের মরসুমে সোনার দাম বাড়ায় মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। যদিও এদিন সোনার দামে কোনও হেরফের হয়নি। তবে রুপোর দাম আগের দিনের তুলনায় কমেছে। ৪০০ টাকা কমে প্রতি কেজি রুপো বিক্রি হয়েছে ৬১ হাজার টাকায়।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ