সংসার সামলে অ্যাথলেটিক্স মিটে নজির গড়ে সবাইকে চমকে দিলেন তমলুকের গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: হার মানেনি জেদ! মাঝবয়সেও সংসার সামলে ট্র্যাকে ফেরা যায় এমনটাই প্রমাণ করলেন তমলুকের গৃহবধূ। স্বামীকে হারানোর পর জীবন যেন একাই কাঁধে তুলে নিতে হয়েছিল তাঁকে। সংসার চালানো, সন্তানদের মানুষ করা, পেশাগত দায়িত্ব সব কিছুর ভার একসঙ্গে সামলাতে গিয়ে কখনও ভেঙে পড়েননি তিনি। কঠিন বাস্তবতার মাঝেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে লড়াই চালিয়ে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের যোগীখোপ উচ্চ বালিকা বিদ্যালয়ের শারীরিক বিভাগের শিক্ষিকা সর্বাণী শাসমল  আঢ্য । খেলাধুলোকেই শক্তি বানিয়ে এগিয়ে যাওয়ার সেই সংগ্রামেরই স্বীকৃতি মিলল জাতীয় মঞ্চে।  

সম্প্রতি রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন সর্বাণী। জ্যাভেলিন থ্র ইভেন্টে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। পাশাপাশি শটপাট ও ডিসকাস থ্রোতে তৃতীয় হয়ে একসঙ্গে তিনটি পদক জিতে নেন। একটি নয়, একসঙ্গে তিনটি বিভাগে পদক এনে তিনি হয়ে উঠেছেন জেলার গর্ব। এই সাফল্যের খবর পৌঁছাতেই বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের আবহ। সহকর্মী শিক্ষিকাদের মুখে ফুটে ওঠে গর্বের হাসি।

আরও পড়ুন: মহিলা প্রিমিয়ার লিগ জেতায় ইলেকট্রিক স্কুটার উপহার পেলেন স্মৃতি মান্ধানারা

করোনার সময় স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল সবানীকে। তবু সংসারের চাপ, স্কুলের দায়িত্বের ফাঁকে প্রতিদিন নিয়ম করে অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। সর্বাণীর বিশ্বাস শরীরচর্চা শুধু শরীরকে নয়, মনকেও ভালো রাখে। সেই শিক্ষাই তিনি ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চান। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর মানসিক শক্তি গড়ে তোলার পাঠ দেন তিনি।

সই জালিয়াতিকাণ্ডে মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ