বাস-অটো চালকদের সংঘাতে বন্ধ পরিষেবা, বারাসতে দিনভর চরম ভোগান্তি যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাসতে অটোচালক ও বাসচালকদের মধ্যে বিবাদকে ঘিরে রবিবার সকালে তীব্র বিবাদের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বারাসতের হেলাবটতলা এলাকায়। এই ঘটনার জেরে সকাল থেকেই বন্ধ হয়ে যায় অটো ও বাস পরিষেবা, ফলে ছুটির দিনের সকালে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে পরিষেবা ব্যাহত থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বারাসত ব্যারাকপুর রোডের হেলাবটতলা অটো স্ট্যান্ডে বাস দাঁড় করানোকে কেন্দ্র করে। অটোচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট অটো স্ট্যান্ডে ৮১ নম্বর রুটের বাস দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলে বাসচালকের তরফে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: ‘আর নিরাপদ নই’, হুমকির অভিযোগে জন্মভূমি ছাড়তে বাধ্য হলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি 

রবিবার ওই অটো স্ট্যান্ডে আবারও বাস দাঁড় করিয়ে যাত্রী তলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে অটোচালকরা একজোট হয়ে পরিষেবা বন্ধ করে দেন। এর জেরে ওই রুটে ৮২ নম্বর বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। পরে সেখানে যান বারাসত সাংগঠনিক জেলার INTTUC সভাপতি ও বারাসতের উপ পুরপ্রধান তাপস দাশগুপ্ত। তিনি জানান, দুই পক্ষেরই বৈধ পারমিট রয়েছে। বাস স্ট্যান্ড সংক্রান্ত সমস্যা থেকেই এই বিবাদ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে অবশেষে অটো ও বাস পরিষেবা পুনরায় চালু হয়।তবে এই অশান্তির জেরে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। অনেকেই কাজে বা জরুরি প্রয়োজনে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে দুই যানবাহন সংগঠনের সঙ্গে বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে।

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মী ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর