চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদানে বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণার পর থেকেই বহু উপভোক্তা বাড়তি টাকা পেতে শুরু করেছেন। রাজনৈতিক মহলে আলোচনা চলছে আসন্ন ভোটের আগে এই ভাতা বৃদ্ধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় কৌশল। বিভিন্ন সামাজিক ভাতা ও সরকারি প্রকল্পে অর্থ বাড়ানোর সিদ্ধান্তকে তৃণমূল কংগ্রেস প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ উঠছে।

এই আবহেই ভাঙড়ে একটি সভা থেকে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনও আসনে হারলে সেখানে সরকারি পরিষেবা ও আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। তাঁর দাবি, ভাঙড়ের যে তিনটি এলাকায় তৃণমূল পরাজিত হয়েছে, সেখানে ইতিমধ্যেই সরকারি ঘর সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সভামঞ্চ থেকে শওকত বলেন, ” আমরা যেখানে হেরেছি, সেখানে সরকারি টাকাই দেওয়া হচ্ছে না। বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে দেখাও।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সমালোচনা চলবে, এমন মনোভাব তিনি মানবেন না বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘আর নিরাপদ নই’, হুমকির অভিযোগে জন্মভূমি ছাড়তে বাধ্য হলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি

এছাড়াও সিএমআরও তালিকায় যাঁদের নাম রয়েছে এবং যাঁরা আইএসএফ কর্মী বলে পরিচিত, তাঁদের যেন কোনও সরকারি ভাতা না দেওয়া হয় এমন বার্তাও তৃণমূল কর্মীদের দিয়েছেন শওকত। লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সামাজিক প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও শোনা যায় তাঁর বক্তব্যে। ভাঙরের চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট-১ অঞ্চলে তৃণমূল আইএসএফের কাছে পরাজিত হয়েছিল।

শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলীয় স্তরেও তাঁর বক্তব্যকে সমর্থন করেনি তৃণমূল। দলের মুখপাত্র তন্ময় ঘোষ স্পষ্ট জানান, এটি দলের অবস্থান নয়, সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ কড়া ভাষায় এই হুঁশিয়ারির সমালোচনা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ