মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধ্বস

Share:

নিজস্ব প্রতিনিধি,মোথাবাড়ি: মালদা জেলার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন অব্যাহত। ভাঙলো বিজেপিও। কালিয়াচক(Kaliyachak) ২ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। কংগ্রেস ও বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না, তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক(MLA Mothabari) সাবিনা ইয়াসমিন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ও বিজেপিতে ব্যাপক ভাঙন।

পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী।যদিও এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। মালদা জেলা কংগ্রেসের(Malda District Congress) সাধারণ সম্পাদক সায়েম চৌধুরী বলেন, এই দল বদলে কংগ্রেসের কোন ক্ষতি হবে না। যারা দল ছাড়ছেন তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন।মন্ত্রীর পায়ের তলায় মাটি নেই তাই এই ধরনের দলবদল করাচ্ছেন।

ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে দলবদল করানো হচ্ছে। প্রতিক্রিয়া বিজেপির। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে। উনি কোন খবর রাখেন না। ২৬ সে উনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটা ওনাকে বুঝিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেসের দাবি, মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চাইছে। বিরোধী দলে থেকে সেই স্বপ্ন পূরণ সম্ভব নয় ।তাই স্বইচ্ছায় বিরোধী দল ছেড়ে সেখানকার নেতা কর্মীরা মা -মাটি -মানুষের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য