কুলদীপ সেঙ্গারের জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট, উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে ধাক্কা খেলেন কুলদীপ সং সেঙ্গার। উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে। অভিযুক্ত কুলদীপ সেঙ্গার এবার জামিনের আবেদন করলেও তা শুনল না দেশের সর্বোচ্চ আদালত। সুতরাং ব্যাকফুটে গেল বিজেপি। উন্নাও ধর্ষণ মামলার দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারকে দিল্লি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত আগেই করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর শীর্ষ আদালত ওই জামিন খারিজ করে দিয়েছিল। ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত এবং জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট।

এদিকে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার উন্নাওয়ে ধর্ষিতার বাবার হেফাজতে মৃত্যু মামলায় জামিনের আবেদন করেছিলেন। আজ, সোমবার ওই মামলায় তাঁর আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। কুলদীপের আবেদন সুপ্রিম কোর্ট ফেরত পাঠাল দিল্লি হাইকোর্টে। বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ এবং তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে দল তাঁকে বহিষ্কার করে। শুধু ধর্ষণ মামলায় নয়, হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। ২০২০ সালের ১৩ মার্চ নিম্ন আদালত ওই মামলায় কুলদীপকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। দোষী সাব্যস্ত করা এবং সাজা ঘোষণার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুলদীপ।

অন্যদিকে দিল্লি হাইকোর্টের জামিনের রায়ে ক্ষোভ ছড়িয়েছিল দেশজুড়ে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ২০১৭ সালে উন্নাওয়ের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে নাবালিকা। অভিযোগ ওঠার পর ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। তারপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। তদন্তে উঠে আসে অপহরণ, ধর্ষণ, ষড়যন্ত্র–সহ একাধিক অভিযোগ। এই মামলায় কুলদীপ জেল থেকে ছাড়া পাবেন না বলে আগেই জানিয়ে দেন প্রধান বিচারপতি।

এছাড়া আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে কুলদীপ সেঙ্গারের আবেদনের শুনানি ছিল। কিন্তু আদালত ওই আবেদনের শুনানি খারিজ করে দিয়ে মামলা দিল্লি হাইকোর্টে পাঠিয়ে দিল। আর সুপ্রিম কোর্ট জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে দিল্লি হাইকোর্টকে। তবে তিন মাসের বেশি সময় দেওয়া যাবে না। সুতরাং উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন সাজা বহাল থাকল কুলদীপ সেঙ্গারের।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের