‘‌এভাবেই সফটওয়্যার কাজ করেছে’‌, সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনায় ধরাশায়ী নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এই আবহে আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। এখানেই একের পর এক তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দেন তিনি।

এদিকে সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল চলে রাজ্যের আইনজীবী বনাম নির্বাচন কমিশনের আইনজীবীর। সেখানে নানা অভিযোগ তোলে নির্বাচন কমিশনের আইনজীবী। পাল্টা নামের ভুলে শুনানিতে তলব করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান। তাঁর সওয়াল, ‘‌শুধুমাত্র নামের সামান্য ভুলের জন্য অনেককে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।’‌ এই কথার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘‌গত শুনানিতে বলা হয়েছে রাজ্য কর্মী না দেওয়ায় নির্বাচন কমিশন বাইরে থেকে লোক নিয়োগ করতে বাধ্য হয়েছে।’‌ আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে জানান, এখন রাজ্য সরকার ৮,৫০০ জন কর্মী দিয়েছে নির্বাচন কমিশনকে। শনিবার ই–মেল করে এই তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘‌সমস্যা তো এখানেই। কর্মী দিয়েছেন। তাঁদের নামের তালিকা আছে? আমরা বলেছিলাম বাংলা জানেন এমন কর্মী প্রয়োজন।’‌

অন্যদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, জেলাভিত্তিক বিবরণ দেওয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সেই তথ্য তাঁদের হাতে পৌঁছয়নি। প্রধান বিচারপতি বলেন, ‘‌এই বিষয়ে বিতর্ক চাই না। নামের তালিকা নিয়ে আমাদের মুখ্যসচিবকে ডেকে পাঠাতে হবে। শ্যাম দিওয়ানের সওয়াল, ‘‌আমাদের কাছে নামের তালিকা রয়েছে। সব গ্রুপ–বি অফিসার দেওয়া হয়েছে।’‌ তখন প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‌ওই তালিকা নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলেন কি?’‌ তাতে আইনজীবী দিওয়ান জানান, প্রত্যেকের নাম–সহ জানাতে সময় প্রয়োজন। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল, ‘‌পিএসইউ থেকে নেওয়া কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। অথচ তাঁদের মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছে। তাঁরা অনেকেই গ্রুপ ডি কর্মী, কাস্টমার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তাঁদের দিয়ে এই কাজ কী ভাবে সঠিকভাবে করা যেতে পারে? তাঁদের নামের তালিকা দেখুন। আর রাজ্য গ্রুপ বি অফিসার দিচ্ছে।’‌

এছাড়া সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন কমিশন নোটিস পাঠাচ্ছে বলে অভিযোগ ওঠে। রাজ্যের সওয়াল শুনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘‌আপনারা এমন লোকেদেরও নোটিস পাঠিয়েছেন, যাঁদের ৫–৬টি সন্তান রয়েছে। ৫০ হলে ঠিক আছে। তখন নোটিস পাঠানো যেতেই পারে। কিন্তু আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করছেন, তা অত্যন্ত সীমাবদ্ধ। আপনারা বলছেন, ৫০ বছরের ব্যবধান মানে দাদু–নাতির সম্পর্ক। কিন্তু বাস্তবে তো বিয়ে হয় প্রায় ২০ বছর বয়সেও। এই বাস্তব পরিস্থিতির সঙ্গে আপনাদের কাজ মিলছে না। কারণ, এভাবেই সফটওয়্যার কাজ করেছে। বাংলা পরিবারে ‘কুমার’ প্রায়ই মধ্যনাম হিসেবে ব্যবহৃত হয়। যদি ‘কুমার’ বাদ পড়ে, নোটিস পাঠাচ্ছেন?‌’‌ আইনজীবী দিওয়ান এজলাসে বলেন, ‘‌নামের বানান গরমিলের উদ্দেশ্য হল ভোটার বাদ দেওয়া।’‌

এখানেই শেষ নয়, এখনও ১৪ লক্ষ শুনানি বাকি বলে শীর্ষ আদালতে জানায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ‘‌মাইক্রো অবজার্ভারদের অন্তত ১০ দিনের প্রশিক্ষণ দরকার। আমরা সেই প্রশিক্ষণ দিয়েছি। আর ১৪ লক্ষ শুনানি বাকি রয়েছে।’‌ আর প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‌যদি রাজ্যের দেওয়া এই অফিসাররা আগামীকাল যোগ দিতে পারেন, তবে তাঁদেরও নথি দেখতে দিন। এতে সিদ্ধান্ত গ্রহণে আরও সুবিধা হবে।’‌ তখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়, ‘‌আমরা কেমন করে এখন রাজ্যের দেওয়া ৮,৫০০ জন অফিসারকে প্রশিক্ষণ ছাড়া নেব? ১৪ ফেব্রুয়ারি শেষ দিন। আসলে এই কাজ নিয়ে তিলকে তাল বানানো হচ্ছে।’‌ পাল্টা প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘‌এখন যে ৮,৫০০ জন পাঠানো হচ্ছে, তাঁদের আগামীকালই রিপোর্ট করে কাজে যোগ দিতে দিন। তাঁরা শুধু সাহায্য করবে। আমরা বলছি না তাঁরা কোনও সিদ্ধান্ত নেবেন।’‌

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন