শান্তির ভোটে ঢাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্বের আজ নজর রয়েছে বাংলাদেশের দিকে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে বসার জন্য এবারে মূলত লড়াই হচ্ছে দু’জন প্রতিদ্বন্ধীর মধ্যে। একজন হলেন সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা প্রাক্তন শাসকদল বিএনপির প্রধান তারেক রহমান । আর অন্য জন হলেন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তবে বাংলাদেশে ভোটের হার অনেকটা কম বলে খবর মিলেছে।

সূত্রের খবর, ঢাকার কয়েকটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর রয়েছে। কিন্তু তা সত্বেও ভোটারের উপস্থিতি খুবই কম। ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, গ্রাফিকস আর্ট ইন্সটিটিউট, রেসিডেন্সিয়াল মিডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সিটি কলেজের ভোটকেন্দ্রে ভোটদানের হার অনেক কম। সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর সামনে আসছে। সিটি কলেজের  মহিলা কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে আট শতাংশ। পুরুষদের ভোট পড়েছে নয় শতাংশ। অন্যগুলোর কোনোটিতে চার, কোনো কোনোটিতে তিন ঘণ্টায় ১০ শতাংশঙ্করে ভোট পড়েছে। ভোটের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি।

জাতীয় সংসদের ৩০০ আসন হলেও আজ ভোট নেওয়া হচ্ছে ২৯৯ আসনে। জামায়াতে প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রেখেছে কমিশন। ২৯৯ আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছে ৫০টি রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৮৩ জন। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়ছেন ১ হাজার ৭৫৫ জন এবং নির্দল হয়ে ২৭৩ জন। মহিলা প্রার্থীদেরর মধ্যে দলের প্রতীকে লড়ছেন ৬৩ জন ও নির্দল ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং নির্দল ২৫৩ জন। ভোটাররা দুটি পৃথক ব্যালটে (সংসদ ও গণভোট) ভোট দিচ্ছেন। নির্বাচন বিশ্লেষকদের হিসাব বলছে, ভোটার প্রতি ২টি ব্যালটের আদর্শ সময় গড়ে ১০০ সেকেন্ড সময় নিলে সারাদিনে সর্বোচ্চ ৬৩ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়া সম্ভব। অর্থাৎ প্রায় ৮ কোটি ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন ভোটার ভোট দিতে পারবেন।

দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে (বুথ) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। সাধারণ ভোটকেন্দ্র অস্ত্রসহ দুইজন পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর বা মেট্রোপলিটন এলাকার বাইরের যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেব তালিকাভুক্ত করা হয়েছে সেখানে তিন থেকে চারজন অস্ত্রসহ পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের মুখপাত্র (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসেন  জানিয়েছেন, এবারের নির্বাচনে সারাদেশে ১ লাখ ৫৭ হাজার পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। তাদের সাথে সাপোর্টিং হিসেবে আরও ৩০ হাজার পুলিশ কর্মী থাকছেন। ২৫ হাজারের বেশি বডিওর্ন ক্যামেরা থাকবে। এরমধ্যে ১৫ হাজার বডিওর্ন ক্যামেরা অনলাইন ও ১০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে অফলাইন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন