পরীক্ষার্থীর চোখের জল মুছিয়ে দেবদূতের মতো বাইকে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্র্যাফিক ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন মানেই হাজারো স্বপ্ন, চাপ আর উত্তেজনার এক কঠিন সকাল। ঠিক সেই গুরুত্বপূর্ন দিনেই এক মুহূর্তের অনিশ্চয়তা বদলে দিতে পারত চোপড়ার এক পরীক্ষার্থীর গোটা ভবিষ্যৎ। কিন্তু মানবিকতার ছোঁয়ায় শেষ পর্যন্ত রক্ষা পেল একটি মূল্যবান বছর। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সকাল হতেই চোপড়ার এক পরীক্ষার্থী পৌঁছয় তিন মাইল বাসস্ট্যান্ডে তখন ঘড়িতে প্রায় ১০:৫ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোন বাস কিংবা গাড়ির দেখা মেলেনি। চারদিকের ব্যস্ততা সময়ের চাপে এবং পরীক্ষার ভয় কার্যত দিশেহারা হয়ে পড়ে সে। ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত হন চোপড়া থানা ট্রাফিক ওসি উজ্জ্বল রায়। বিষয়টি জানতে পেরেই কোন দ্বিধা না করে নিজের দায়িত্বে মানবিকতার পরিচয় দেন তিনি। মুহূর্তের মধ্যেই পরীক্ষার্থীকে নিজের বাইকে বসিয়ে রওনা দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের দিকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত এবং নিরাপদে পৌঁছে দেন তাঁকে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বালি বোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে

শেষ পর্যন্ত ঠিক সময়েই পরীক্ষা হলে প্রবেশ করতে পারে ওই পরীক্ষার্থী। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ও তার পরিবার। এক বছরের কঠোর পরিশ্রম শেষ মুহূর্তে বৃথা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসা ট্র্যাফিক ওসি উজ্জ্বল রায়।

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ